April 17, 2026, 12:02 pm
শিরোনাম :
পাটগ্রাম উপজেলায় জ্বালানি তেল বিতরণে অনিয়মের অভিযোগ লামার মাতামুহুরী নদীর সাদাপাথরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ, মরদেহ উদ্ধার চিরিরবন্দরে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ প্রস্তাব অনুমোদন নীলফামারী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের যাতায়াত দুর্ভোগের অবসান ঘটাতে উদ্বোধন হলো বাস সার্ভিস রায়গঞ্জে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার লামার আজিজনগরে ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলার অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি হোয়াইট ফিক স্টেশন রিসোট থেকে পর্যটন মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ রয়েছে । নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল মোতালেব আপেল সম্পাদক শাহাদাৎ বাবু গোপালগঞ্জ সিভিল সার্জন অফিসে “হাম- রুবেলা টিকাদান ক্যাম্পেইন

পরাজয় ভুলে জনতার মাঝে আফিন্দী: ছোট পুলে আবেগঘন সাক্ষাৎ

​আব্দুল হালিম নীলফামারী জেলা প্রতিনিধি

পরাজয় ভুলে জনতার মাঝে আফিন্দী: ছোট পুলে আবেগঘন সাক্ষাৎ

​আব্দুল হালিম নীলফামারী জেলা প্রতিনিধি।

নির্বাচনের জয়-পরাজয় ছাপিয়ে জনগণের প্রতি অকৃত্রিম ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন খেজুর গাছ মার্কার বিএনপি সমর্থিত জোট প্রার্থী জনাব মঞ্জুরুল ইসলাম আফিন্দী।
(নীলফামারী-১ডোমার- ডিমলা)
নির্বাচনে ফলাফল অনুকূলে না থাকলেও, সেই গ্লানি ভুলে তিনি ফিরে এসেছেন তার প্রিয় মানুষদের আঙিনায়। গত ৯ এপ্রিল সন্ধ্যায় নীলফামারীর ডিমলা উপজেলার পচার হাট সংলগ্ন ছোট পুল বাজারে সাধারণ মানুষের সাথে এক আবেগঘন কুশল বিনিময়ে মিলিত হন তিনি।
​সরেজমিনে দেখা যায়, এদিন ছোট পুল বাজারে পৌঁছালে স্থানীয় জনতা ও দলীয় নেতা-কর্মীরা তাকে ঘিরে এক আনন্দমুখর পরিবেশের সৃষ্টি করেন। বিশেষ করে পচার হাট স্কুল কেন্দ্রে আনন্দমুখর পরিবেশে টান টান উত্তেজনার মধ্যে মাত্র ৫ ভোটের ব্যবধানে বিজয়ের সেই রোমাঞ্চকর লড়াইয়ের স্মৃতি স্মরণ করে সাধারণ ভোটাররা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
আফিন্দী সাহেব সাধারণ মানুষের সাথে হাসিমুখে হাত মেলান। পরে বাজারের ‘ভাই ভাই রেস্টুরেন্ট’-এ বসে দলীয় সহকর্মী ও সাধারণ মানুষের সাথে গরম কফির আড্ডায় মেতে ওঠেন এবং তাদের সুখ-দুঃখের কথা শোনেন।
​উপস্থিত জনতার উদ্দেশ্যে আবেগপ্রবণ কণ্ঠে তিনি বলেন, “বিএনপি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। এই অঞ্চলের ইতিহাসে বিএনপির উন্নয়নমূলক কার্যক্রম সবসময় অব্যাহত ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আমি ব্যক্তিগতভাবে এই এলাকার শান্তি ও উন্নয়ন বজায় রাখতে সর্বদা সচেষ্ট থাকব।”
নির্বাচনে পরাজয় প্রসঙ্গে তিনি অভিযোগ তুলে বলেন, “জনগণ আমাকে পরাজিত করেনি, বরং বিরোধীপক্ষ ষড়যন্ত্র করে আমাকে হারিয়েছে।
ডেবির ডাঙ্গা কেন্দ্রসহ বেশ কয়েকটি কেন্দ্রে খাতা-কলমে কারচুপি করে ফলাফল পাল্টে দেওয়ার তথ্য আমাদের কাছে রয়েছে।”
​এলাকার সাধারণ ভোটাররা জানান, নির্বাচনের পর জয়ী প্রার্থীর দেখা পাওয়া না গেলেও, পরাজিত প্রার্থীকে সবার আগে কাছে পেয়ে তারা অত্যন্ত খুশি। তার এই আন্তরিকতা ও সাহসিকতাকে তারা সাধুবাদ জানান।

​এ সময় উপস্থিত ছিলেন:
সাতজান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ডিমলা সদর ৯ নং ওয়ার্ড মুলদল বিএনপির সভাপতি বেলাল হোসেন মাস্টার,
বিশিষ্ট সমাজসেবক ও ৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আজিনুর ইসলাম (রাজু),

দৈনিক মানববার্তার জেলা প্রতিনিধি ও ৯ নং ওয়ার্ড যুবদলের কোষাধ্যক্ষ এবং পল্লী পশু চিকিৎসক আব্দুল হালিম,
৯ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক সুজন ইসলাম, প্রচার সম্পাদক আনিসুর রহমান (মেজর) এবং দায়িত্ববান সদস্য আজিকুল ইসলাম। এছাড়া বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ, স্থানীয় মহৎ ময়উদ্দিন ইসলাম বিএনপি দল ভক্ত মোঃ ঘিসা ইসলাম সহ অসংখ্য ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
​পরিশেষে উপস্থিত সকলের প্রতি সালাম ও কৃতজ্ঞতা জানিয়ে, আগামীতে জনগণের সেবক হিসেবে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে বিদায় নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা