নীলফামারীতে হজ প্রশিক্ষণ-২০২৬ অনুষ্ঠিত
শহিদুল ইসলাম নীলফামারী প্রতিনিধি:
পবিত্র হজ পালনের সঠিক প্রস্তুুতি ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে নীলফামারীতে অনুষ্ঠিত হয়েছে “হজ প্রশিক্ষণ-২০২৬”। মঙ্গলবার (০১ এপ্রিল ২০২৬) জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশন, নীলফামারীর আয়োজনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে নীলফামারী জেলা থেকে সরকারি বেসরকারি ব্যবস্হাপনায় প্রয় ৪০০ জন হজযাত্রী অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে হজের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন সংশ্লিষ্ট বিষয়ের অভিজ্ঞ আলেম, চিকিৎসক ও বিশেষজ্ঞরা। শুরুতে ইমাম, খতিব ও ইসলামিক স্কলারবৃন্দ “আকিদা ও ইসলামিক বিধান” বিষয়ে আলোচনা করেন।
পরে ইসলামিক ফাউন্ডেশন নীলফামারীর উপপরিচালক মোছাদ্দিকুল আলম হজের ওপর নির্মিত একটি ডকুমেন্টারি উপস্থাপন করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন জেলা মডেল মসজিদের পেশ ইমাম মোঃ ওমর ফারুক। একই সঙ্গে স্বাগত বক্তব্যও প্রদান করেন উপপরিচালক মোছাদ্দিকুল আলম।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে হজ প্রশিক্ষণের উদ্বোধন ঘোষনা করেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ নায়িরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ তৌহিদুল আনোয়ার “হজ ব্যবস্থাপনা ও প্রস্তুতি” বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী জেলার হাজী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মো: মোসলেম উদ্দিন। ইসলামী ব্যাংক পিএলসি, নীলফামারীর ম্যানেজার রাশেদুল করিম ও প্রিন্সিপাল অফিসার মোঃ সেকেন্দার আলী “হজে ব্যাংকিং কার্যক্রম ও আর্থিক ব্যবস্থাপনা” বিষয়ে আলোচনা করেন। মেডিকেল অফিসার ডা. মোঃ আতিউর রহমান “হজকালীন স্বাস্থ্য সুরক্ষা ও করণীয়” বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেন।
কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আশরাফুল হক নূরী “রওজা মোবারক জিয়ারত ও রিয়াজুল জান্নাতের গুরুত্ব” বিষয়ে আলোচনা করেন।
প্রশিক্ষণে জেলার বিভিন্ন উপজেলার হজযাত্রী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষ পর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রভাষক ও হজগাইড মোঃ দেলোয়ার হোসেন।