July 30, 2026, 7:53 pm
শিরোনাম :
সিংড়ার চলনবিলে বজ্রপাতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হাতিয়ায় হিন্দু পল্লী চিকিৎসকের দোকানে হামলার অভিযোগ, আটক ৩ ​জলঢাকায় ফুয়েল কার্ড প্রাপ্তি আরও সহজ: শর্ত শিথিল করল উপজেলা প্রশাসন বজ্রপাতে যুবকের মৃত্যু, এলাকায় শোক সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ ৩ জন নিহত, আহত ১ এসএসসি পরীক্ষা চলাকালে হলের চলন্ত ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর মাথায় লামার সরইয়ে বিদ্যুৎ সংকটের কারণে তীব্র গরমে ১৮ শিক্ষার্থীর হিট স্টক কুমিল্লায় এআরও বুলেট বৈরাগী হত্যার প্রতিবাদে ডুমুরিয়ায় মানববন্ধন লোহাগাড়ার বড়হাতিয়ায় ৫০তম জবলে সিরাত মাহফিল সম্পন্ন, ঐতিহ্যের পেছনে বলিখেলার ইতিহাস নেছারাবাদে জন্মগতভাবে বিকলঙ্গ সন্তান ত্যাগে পিতার চাপ, মায়ের দৃঢ় অবস্থান

কাঠালতলী বাজারের প্রধান সড়ক বেহাল: সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, ভোগান্তিতে জনসাধারণ

জাকারিয়া রানা নিজস্ব প্রতিবেদক

কাঠালতলী বাজারের প্রধান সড়ক বেহাল: সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, ভোগান্তিতে জনসাধারণ

জাকারিয়া রানা
নিজস্ব প্রতিবেদক

দেখতে নদী কিংবা খালের মতো মনে হলেও এটি আসলে একটি গুরুত্বপূর্ণ বাজারের প্রধান সড়ক—কাঠালতলী বাজারের মেইন রোড। সামান্য বৃষ্টিতেই পুরো সড়ক পানিতে তলিয়ে যায়, সৃষ্টি হয় তীব্র জলাবদ্ধতা। ফলে ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বাজারের সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা। একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এতে করে প্রতিবার বর্ষা মৌসুম এলেই বাজারের পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়ে।
এলাকাবাসী জানান, বাজার উন্নয়নের জন্য প্রতিবছর সরকারি বরাদ্দ থাকলেও সেই বরাদ্দের দৃশ্যমান কোনো কাজ দেখা যায় না। এমনকি ইজারা থেকে প্রাপ্ত অর্থের একটি অংশ বাজার উন্নয়নে ব্যয় হওয়ার কথা থাকলেও বাস্তবে তার প্রতিফলন নেই। এক বছরের ইজারার মেয়াদ শেষ হয়ে নতুন করে আরেক বছরের ইজারা দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো উন্নয়নমূলক কাজের অগ্রগতি লক্ষ্য করা যায়নি।
বিশেষ করে বাজার রক্ষা বাঁধ ও কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের দাবি দীর্ঘদিনের। কিন্তু সরকারের পরিবর্তন, সভাপতির পরিবর্তন কিংবা নতুন ইজারাদার আসা—কোনো কিছুতেই বাজারের অবস্থার উন্নতি হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।
এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন বাজারের ব্যবসায়ী ও সাধারণ জনগণ। অন্যথায় আগামীতেও সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার এই দুর্ভোগ থেকে মুক্তি মিলবে না বলে আশঙ্কা করছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা