July 29, 2026, 4:37 pm
শিরোনাম :
সিংড়ার চলনবিলে বজ্রপাতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হাতিয়ায় হিন্দু পল্লী চিকিৎসকের দোকানে হামলার অভিযোগ, আটক ৩ ​জলঢাকায় ফুয়েল কার্ড প্রাপ্তি আরও সহজ: শর্ত শিথিল করল উপজেলা প্রশাসন বজ্রপাতে যুবকের মৃত্যু, এলাকায় শোক সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ ৩ জন নিহত, আহত ১ এসএসসি পরীক্ষা চলাকালে হলের চলন্ত ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর মাথায় লামার সরইয়ে বিদ্যুৎ সংকটের কারণে তীব্র গরমে ১৮ শিক্ষার্থীর হিট স্টক কুমিল্লায় এআরও বুলেট বৈরাগী হত্যার প্রতিবাদে ডুমুরিয়ায় মানববন্ধন লোহাগাড়ার বড়হাতিয়ায় ৫০তম জবলে সিরাত মাহফিল সম্পন্ন, ঐতিহ্যের পেছনে বলিখেলার ইতিহাস নেছারাবাদে জন্মগতভাবে বিকলঙ্গ সন্তান ত্যাগে পিতার চাপ, মায়ের দৃঢ় অবস্থান

লোহাগড়ায় সড়ক অবরোধ ও মানববন্ধন, এমপির আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার

নুরল আমিন লোহাগড়া (চট্টগ্রাম)প্রতিনিধি

লোহাগড়ায় সড়ক অবরোধ ও মানববন্ধন, এমপির আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার

নুরল আমিন লোহাগড়া (চট্টগ্রাম)প্রতিনিধি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ৬ লেনে উন্নীত করার দাবিতে চট্টগ্রামের লোহাগড়া উপজেলার আমিরাবাদ মোটর স্টেশন এলাকায় সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে সর্বস্তরের সাধারণ জনগণ। এতে লোহাগড়া ও সাতকানিয়া উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। কর্মসূচির কারণে মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয় এবং এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা একদফা দাবিতে সোচ্চার হয়ে বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে দ্রুত ৬ লেনে উন্নীত করতে হবে। দীর্ঘদিন ধরে আশ্বাস দিয়ে গেলেও বাস্তবে কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় তারা ক্ষোভ প্রকাশ করেন। বক্তারা বলেন, “আমরা বছরের পর বছর ধরে প্রতিশ্রুতি শুনছি, কিন্তু বাস্তবায়নের কোনো উদ্যোগ চোখে পড়ছে না। এখন আর আশ্বাস নয়, বাস্তব কাজ দেখতে চাই।”

তারা আরও অভিযোগ করেন, গত দুই বছরে এই মহাসড়কে অন্তত দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় ঝরে পড়ছে তাজা প্রাণ, অসংখ্য পরিবার হারাচ্ছে তাদের স্বজন। মানববন্ধনে অংশ নেওয়া অনেকেই আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “আমরা আর কোনো মায়ের বুক খালি হতে দিতে চাই না। নিরাপদ সড়কের জন্য ৬ লেন এখন সময়ের দাবি।”

মানববন্ধনে অংশ নেওয়া কয়েকজন জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ৬ লেন প্রকল্পটি নাকি লোহাগড়া অংশ দিয়ে না নিয়ে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা হয়ে নেওয়ার একটি গুঞ্জন শোনা যাচ্ছে। এমন সম্ভাবনায় তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, এতে লোহাগড়া অঞ্চলের মানুষ উন্নয়ন সুবিধা থেকে বঞ্চিত হতে পারে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং আন্দোলনকারীদের সঙ্গে সংহতি জানাতে ঘটনাস্থলে উপস্থিত হন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী এবং লোহাগড়া উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম।
সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বক্তব্যে বলেন, “চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবি শুধু আপনাদের নয়, এটি আমারও প্রাণের দাবি।” তিনি জানান, মহাসড়কে প্রাণহানির ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে এবং এ পরিস্থিতি আর চলতে দেওয়া যায় না।
তিনি বলেন, “আমি ইতোমধ্যে জাতীয় সংসদে এ বিষয়ে নোটিশ উত্থাপন করেছি এবং সংশ্লিষ্ট মহল থেকে কার্যকর পদক্ষেপের আশ্বাস পেয়েছি।”

তিনি আরও বলেন, মহাসড়কের ৪ লেনের কাজ ইতোমধ্যে চলমান রয়েছে এবং খুব দ্রুত সময়ের মধ্যে ৬ লেন বাস্তবায়নের কাজ শুরু হবে বলে আশা করা যাচ্ছে। “আমি আপনাদের কথা দিচ্ছি, আর ব্যতিক্রম হবে না—এই সড়ক ৬ লেনে উন্নীত করা হবে, ইনশাআল্লাহ,”—যোগ করেন তিনি।
লোহাগড়া উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামও উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, সরকারের পক্ষ থেকে এ বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং জনগণের দাবিকে গুরুত্ব দিয়েই পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

দীর্ঘ সময় অবস্থান কর্মসূচি পালনের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশ্বাসে আন্দোলনকারীরা সড়ক অবরোধ তুলে নিয়ে মানববন্ধন কর্মসূচির সমাপ্ত ঘোষণা করেন। তবে দ্রুত দৃশ্যমান অগ্রগতি না হলে পুনরায় আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা