July 29, 2026, 7:28 pm
শিরোনাম :
সিংড়ার চলনবিলে বজ্রপাতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হাতিয়ায় হিন্দু পল্লী চিকিৎসকের দোকানে হামলার অভিযোগ, আটক ৩ ​জলঢাকায় ফুয়েল কার্ড প্রাপ্তি আরও সহজ: শর্ত শিথিল করল উপজেলা প্রশাসন বজ্রপাতে যুবকের মৃত্যু, এলাকায় শোক সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ ৩ জন নিহত, আহত ১ এসএসসি পরীক্ষা চলাকালে হলের চলন্ত ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর মাথায় লামার সরইয়ে বিদ্যুৎ সংকটের কারণে তীব্র গরমে ১৮ শিক্ষার্থীর হিট স্টক কুমিল্লায় এআরও বুলেট বৈরাগী হত্যার প্রতিবাদে ডুমুরিয়ায় মানববন্ধন লোহাগাড়ার বড়হাতিয়ায় ৫০তম জবলে সিরাত মাহফিল সম্পন্ন, ঐতিহ্যের পেছনে বলিখেলার ইতিহাস নেছারাবাদে জন্মগতভাবে বিকলঙ্গ সন্তান ত্যাগে পিতার চাপ, মায়ের দৃঢ় অবস্থান

জয়পুরহাটে জ্বালানি তেলের সংকটে, দুর্ভোগে মোটরসাইকেল চালক

সেলিম হোসেন রুবেল,জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে জ্বালানি তেলের সংকটে বিপাকে সাধারণ মানুষ, দুর্ভোগে মোটরসাইকেল চালক

সেলিম হোসেন রুবেল,জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটের বিভিন্ন জায়গায় জ্বালানি তেলের সংকট তীব্র আকার ধারণ করায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ ও পরিবহন সংশ্লিষ্টরা।বিশেষ করে মোটরসাইকেল চালক, অটোরিকশা চালক ও পণ্যবাহী যানবাহনের চালকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বেশ কয়েকটি পেট্রোল পাম্পে তেল সরবরাহ সীমিত থাকায় দীর্ঘ লাইন তৈরি হয়েছে।অনেকেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও প্রয়োজনীয় তেল সংগ্রহ করতে পারছেন না।এতে করে কর্মজীবী মানুষ সময়মতো গন্তব্যে পৌঁছাতে ব্যর্থ হচ্ছেন।

কয়েক জন মোটরসাইকেল আরোহীকে জিজ্ঞেসা করলে তারা জানান, “সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি, এখনো তেল পাইনি। কাজেও যেতে পারছি না, আয়ও বন্ধ হয়ে গেছে।দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর তেল পাওয়া গেলেও ১০০ থেকে ২০০ টাকার বেশি দিচ্ছে না.

এদিকে পরিবহন খাতে এর প্রভাব আরও বেশি পড়েছে। পণ্য পরিবহন ব্যাহত হওয়ায় বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহে বিঘ্ন ঘটছে, যার ফলে দামও বাড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার সানজিদা চৌধরী বলেন,গত রাতে ওমর ফিলিং স্টেশনে তেল এসেছে।শান্তিপৃণ ভাবে তেল দেওয়া হচ্ছে।তিনি আরও বলেন,আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ অকটেন পেট্রোল রয়েছে। সামরিক একটু সমস্যা হচ্ছে,এই সংকট দ্রুত সমাধানের চেষ্টা চলছে এবং স্বাভাবিক সরবরাহ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
১.০৪.২৬
সেলিম হোসেন রুবেল
জয়পুরহাট
০১৭৩৫৯৯২৪২২


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা