April 17, 2026, 1:16 pm
শিরোনাম :
নিঝুম দ্বীপে বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে মিথ্যা প্রচারণা, প্রতিবাদে সংবাদ সম্মেলন পাটগ্রাম উপজেলায় জ্বালানি তেল বিতরণে অনিয়মের অভিযোগ লামার মাতামুহুরী নদীর সাদাপাথরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ, মরদেহ উদ্ধার চিরিরবন্দরে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ প্রস্তাব অনুমোদন নীলফামারী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের যাতায়াত দুর্ভোগের অবসান ঘটাতে উদ্বোধন হলো বাস সার্ভিস রায়গঞ্জে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার লামার আজিজনগরে ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলার অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি হোয়াইট ফিক স্টেশন রিসোট থেকে পর্যটন মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ রয়েছে । নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল মোতালেব আপেল সম্পাদক শাহাদাৎ বাবু

জয়পুহাটের পাঁচবিবিতে নির্ধারিত সময়ের আগে স্কুল ছুটি, প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ

সেলিম হোসেন রুবেল,জয়পুরহাট প্রতিনিধি

জয়পুহাটের পাঁচবিবিতে নির্ধারিত সময়ের আগে স্কুল ছুটি, প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ

সেলিম হোসেন রুবেল,জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বড় মানিকা উচ্চ বিদ্যালয়ে নির্ধারিত সময়ের আগেই ছুটি দেওয়ার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

রবিবার(২৯ মার্চ) দুপুর প্রায় ১টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায় বিদ্যালয়ে আগাম ছুটির দিয়েছে।এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়েছে।

স্থানীয় কয়েকজন অভিভাবক জানান, নির্ধারিত সময়ের আগে ছুটি দেওয়ায় তাদের সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তারা এ ঘটনাকে অনিয়ম হিসেবে দেখছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহসিন আলী মন্ডল বলেন, দীর্ঘ রমজানের ছুটি শেষে আজ প্রথম দিন হওয়ায় শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলক কম ছিল। এ কারণে আগেভাগেই ছুটি দেওয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তোফাজ্জল হোসেন মুঠোফোনে বলেন, বিকেল ৪টার আগে কোনো বিদ্যালয়ে ছুটি দেওয়ার নিয়ম নেই। এর আগেই ছুটি দেওয়া হয়ে থাকলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, “দুপুর ১টায় স্কুল ছুটি দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।” পরে পুনরায় যোগাযোগের চেষ্টা করা হলে তিনি জানান, প্রধান শিক্ষক ফোন রিসিভ করছেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা