কাটাখালি হাইওয়ে পুলিশের উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষে মহাসড়কে চুরি ছিনতাই ডাকাতি ও দুর্ঘটনা প্রতিরোধ সভা অনুষ্ঠিত।
মোঃ জুয়েল খান খুলনা বিভাগীয় প্রতিনিধি।
খুলনা বিভাগীয় হাইওয়ে পুলিশ রিজিয়ন এর এসপি ও এডিশনাল ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত জাকারিয়া মহোদয়ের নির্দেশনায়, বাগেরহাট জেলার কাটাখালি মোড়ে হাইওয়ে পুলিশের উদ্যোগে, থ্রি হুইলার ড্রাইভারদের সাথে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মহাসড়কে চুরি ছিনতাই, ডাকাতি ও দুর্ঘটনা প্রতিরোধে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন, কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাফর আহমেদ তিনি তার বক্তব্যে থ্রি হুইলার ড্রাইভারদেরকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক পরামর্শ দেন এছাড়াও যে কোন অপরাধমূলক বিষয় চোখে পড়ার সঙ্গে সঙ্গে অবশ্যই তা হাইওয়ে পুলিশকে তৎক্ষণিক জানানোর জন্য তিনি চালকদের উৎসাহ করেন, এছাড়াও তিনি তার বক্তব্যে বিভিন্ন সময়ে ঘটে যাওয়া রোড এক্সিডেন্টের ঘটনা ড্রাইভারদের সামনে তুলে ধরে তাদের সতর্ক থাকার আহ্বান জানান, এছাড়াও সড়কের চলাচলের সময় নিজস্ব গতি রোদের পরামর্শ দেন তিনি, ওসি জাফর আহমেদ তার বক্তব্যে আরও তুলে ধরেন সড়কে চলাচল করার সময় অবশ্যই নিজে সতর্ক থাকবেন ট্রাফিক এবং হাইওয়ে আইন মেনে চলবেন। এ সময় কাটাখালি হাইওয়ে থানার সার্জেন্ট রাসেল, তিনিও তার বক্তব্যে সকল ড্রাইভার এর উদ্দেশ্যে বলেন আপনাদের সহযোগিতায় আমরা সড়কে দুর্ঘটনা প্রতিরোধ করতে সক্ষম হব বলে আশা রাখি তাই আপনাদের সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি, এছাড়াও সার্জেন্ট তারেক, তার বক্তব্যে ফ্রি হুইলার ড্রাইভারদের বিভিন্ন দিক-নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন, এ সময় উক্ত থানার আরো উপস্থিত ছিলেন এ এস আই শামীমুর সহ বিভিন্ন অফিসার ফোর্স বিন্দু