গোমস্তাপুরে ছেলে নিখোঁজের তিন মাসেও মিলেনি খোঁজ বাবা মায়ের কান্না কি থামবে না
মোঃ মুনিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলা চৌডালা ইউনিয়নের সফিকুল ইসলাম ও পারভীন বেগম দম্পত্তির একমাত্র ছেলে সৌরভ আহমেদ জয় ওরফে পারভেজ (১৩) গত (১৮ আগষ্ট ) সন্ধ্যা সাতটার সময় চৌডালা ইউনিয়নের পূর্ব সাহেবগ্রাম থেকে নিখোঁজ হয়।নিখোঁজের ৩ মাস পার হলেও ছেলে সন্তানের কোন খোঁজ না পেয়ে পারভেজ এর বাবা মাসহআত্মীয় স্বজনের কান্না যেনো থামছেই না
এ সংক্রান্তে গোমস্তাপুর থানার গত ১০ সেপ্টেম্বর একটি জিডি করা হয় যার নং-৫০৮।
এই বিষয়ে জিডির তদন্তকারী কর্মকর্তা এস আই জেনারুল ইসলাম জানান বাচ্চাটিকে সন্ধানের কাজ আমরা চালিয়ে যাচ্ছি।
তাহার সন্ধান পাওয়া গেলে তদন্ত কর্মকর্তা এস আই জেনারুল ইসলাম গোমস্তাপুর থানা মোবাইল নং-০১৭৪১-১৯১৭১৭ অথবা ছেলের বাবা সফিকুল ইসলাম -০১৩৪৬-৭৬১৩৩৭ ছেলের দাদা আব্দুল আলিম -০১৭৫৮২২২৬৬২ এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো। সন্দানদাতাকে সম্মানিত ও পুরস্কৃত করার ঘোষনা এবং ছেলেটিকে খুঁজে পাওয়ার জন্য নিউজটি বেশি বেশি শেয়ার করার জন্য অনুরোধ করছি।