গাবতলীতে আহত জুলাই যোদ্ধা সিয়ামকে উদ্ধার ও চিকিৎসা, নিরাপত্তা জোরদারের উদ্যোগ
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।
গাবতলীতে হামলায় আহত জুলাই যোদ্ধা সিয়ামকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং সহযোদ্ধা ও স্থানীয়রা তাকে সেবা দিচ্ছেন। আহত সিয়ামের নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীর ফোর্স পাঠানো হচ্ছে বলে জানা গেছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সহ-সম্পাদক মো. নাহিদুজ্জামান জানান, জুলাই আন্দোলনের অস্তিত্ব রক্ষা করতে তারা কোনো বিশ্বাসঘাতকতা বা অপপ্রচারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবেন। তিনি বলেন, আন্দোলনের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হলে আইন-শৃঙ্খলা বাহিনী কঠিন ব্যবস্থা নেবে।
তিনি আরও জানান, গাবতলীর পরিস্থিতি নিয়ে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। যোদ্ধাদের যাদের কোনো সমস্যা রয়েছে, তারা জেলা প্রশাসকের কার্যালয়ে এসে সাক্ষাৎ করতে পারেন বলেও আহ্বান জানান তিনি।
স্থানীয়রা আহত সিয়ামের পাশে থাকার জন্য সহযোগিতার আহ্বান জানাচ্ছেন।