April 17, 2026, 11:57 am
শিরোনাম :
পাটগ্রাম উপজেলায় জ্বালানি তেল বিতরণে অনিয়মের অভিযোগ লামার মাতামুহুরী নদীর সাদাপাথরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ, মরদেহ উদ্ধার চিরিরবন্দরে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ প্রস্তাব অনুমোদন নীলফামারী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের যাতায়াত দুর্ভোগের অবসান ঘটাতে উদ্বোধন হলো বাস সার্ভিস রায়গঞ্জে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার লামার আজিজনগরে ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলার অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি হোয়াইট ফিক স্টেশন রিসোট থেকে পর্যটন মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ রয়েছে । নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল মোতালেব আপেল সম্পাদক শাহাদাৎ বাবু গোপালগঞ্জ সিভিল সার্জন অফিসে “হাম- রুবেলা টিকাদান ক্যাম্পেইন

নীলফামারীতে প্রস্তাবিত ১০০০ শয্যার চীন-মৈত্রী হাসপাতাল পরিদর্শনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব

স্টাফ রিপোর্টার মোঃ শহিদুল ইসলাম

নীলফামারীতে প্রস্তাবিত ১০০০ শয্যার চীন-মৈত্রী হাসপাতাল পরিদর্শনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব।

স্টাফ রিপোর্টার মোঃ শহিদুল ইসলাম।

আজ শনিবার (৩ জানুয়ারি, ২০২৬) বিকেলে নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের দারোয়ানী টেক্সটাইল মিল সংলগ্ন প্রস্তাবিত স্থানটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ এহসানুল হক সরেজমিনে ঘুরে দেখেন।

উত্তরাঞ্চলের স্বাস্থ্যসেবায় বৈপ্লবিক পরিবর্তন আনতে নীলফামারীতে নির্মিত হতে যাচ্ছে চীন সরকারের অর্থায়নে অত্যাধুনিক ‘বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতাল’।

এই প্রকল্পের অগ্রগতি ত্বরান্বিত করতে এবং স্থান নির্বাচনে যাচাই বাছাই করতে নীলফামারী সফর করলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ এহসানুল হক।

সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের দারোয়ানী টেক্সটাইল মিলের পরিত্যক্ত সুতাকল এলাকার প্রায় ২৫ একর জমি এই হাসপাতালের জন্য প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে। সচিব মহোদয় এই জমির অবস্থান ও সীমানা পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে সচিব উল্লেখ করেন যে, এই স্থানটি উত্তরাঞ্চলের কেন্দ্রবিন্দুতে অবস্থিত। পাশে উত্তরা ইপিজেড এবং কাছাকাছি সৈয়দপুর আন্তর্জাতিক বিমানবন্দর থাকায় দেশি-বিদেশি নাগরিক ও স্থানীয় রোগীদের যাতায়াতে এটি অত্যন্ত সুবিধাজনক হবে।

১০০০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালে ক্যানসার, কিডনি (ডায়ালাইসিস), হৃদরোগ এবং নিউরোলজির মতো জটিল রোগের বিশেষায়িত চিকিৎসার ব্যবস্থা থাকবে।

পরিদর্শন শেষে সচিব মোহাম্মদ এহসানুল হক স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। তিনি বলেন “চীন সরকারের এই উপহার উত্তরাঞ্চলের মানুষের জন্য আর্শীবাদ। দ্রুততম সময়ের মধ্যে মাস্টারপ্ল্যান তৈরি ও ভূমি সংক্রান্ত সকল আনুষ্ঠানিকতা শেষ করার জন্য সংশ্লিষ্ট বিভাগগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। সরকার এই প্রকল্পটি বাস্তবায়নে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।”

পরিদর্শনকালে সচিবের সাথে ছিলেন নীলফামারীর জেলা বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা