July 29, 2026, 3:02 pm
শিরোনাম :
সিংড়ার চলনবিলে বজ্রপাতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হাতিয়ায় হিন্দু পল্লী চিকিৎসকের দোকানে হামলার অভিযোগ, আটক ৩ ​জলঢাকায় ফুয়েল কার্ড প্রাপ্তি আরও সহজ: শর্ত শিথিল করল উপজেলা প্রশাসন বজ্রপাতে যুবকের মৃত্যু, এলাকায় শোক সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ ৩ জন নিহত, আহত ১ এসএসসি পরীক্ষা চলাকালে হলের চলন্ত ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর মাথায় লামার সরইয়ে বিদ্যুৎ সংকটের কারণে তীব্র গরমে ১৮ শিক্ষার্থীর হিট স্টক কুমিল্লায় এআরও বুলেট বৈরাগী হত্যার প্রতিবাদে ডুমুরিয়ায় মানববন্ধন লোহাগাড়ার বড়হাতিয়ায় ৫০তম জবলে সিরাত মাহফিল সম্পন্ন, ঐতিহ্যের পেছনে বলিখেলার ইতিহাস নেছারাবাদে জন্মগতভাবে বিকলঙ্গ সন্তান ত্যাগে পিতার চাপ, মায়ের দৃঢ় অবস্থান

পটুয়াখালীর দুটি বিদ্যুৎকেন্দ্রে স্থানীয়দের কর্মসংস্থানের দাবি জোরালো

জাকারিয়া রানা সিনিয়র এডিটর দৈনিক মানব বার্তা

পটুয়াখালীর দুটি বিদ্যুৎকেন্দ্রে স্থানীয়দের কর্মসংস্থানের দাবি জোরালো….

জাকারিয়া রানা
পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর দুটি বিদ্যুৎকেন্দ্রকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে কর্মসংস্থানের দাবি জোরালো হয়ে উঠেছে। ক্ষতিগ্রস্ত এলাকার মানুষজনের অভিযোগ, তাদের জমি-জীবিকা হারিয়ে বিদ্যুৎকেন্দ্র নির্মিত হলেও চাকরির ক্ষেত্রে তারা ন্যায্য অগ্রাধিকার পাচ্ছেন না।
স্থানীয়রা দাবি জানান, প্রথমে ক্ষতিগ্রস্ত ও আশপাশের এলাকার যোগ্য প্রার্থীদের নিয়োগ দিতে হবে। এরপরও শূন্যপদ থাকলে দূর-দূরান্ত থেকে জনবল নেওয়া যেতে পারে। অন্যথায় নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের স্বজনপ্রীতি বা অনিয়ম হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এলাকাবাসী।
এলাকার সচেতন মহলের মতে, দীর্ঘদিন কর্মসংস্থানের অভাবে অনেক তরুণ হতাশায় ভুগছে। কাজের সুযোগ না পেয়ে কেউ কেউ মাদক, চুরি ও বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে—যা সামাজিক অস্থিরতা বাড়াচ্ছে। একইভাবে মধ্যবয়সী ও বৃদ্ধরা কর্মসংস্থানের অভাবে পরিবার নিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।
তারা আরও বলেন, স্থানীয়দের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দেওয়া হলে একদিকে যেমন বেকারত্ব কমবে, অন্যদিকে সামাজিক অপরাধও হ্রাস পাবে। এতে বিদ্যুৎকেন্দ্র ও স্থানীয় জনগণের মধ্যে আস্থা ও সুসম্পর্ক তৈরি হবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা