April 23, 2026, 4:25 pm
শিরোনাম :
মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত শিক্ষিকাকে অপদস্থের প্রতিবাদে বখাটের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ লামায় অবৈধভাবে জমি দখলের জন্য অনাথ আশ্রমের কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার গোপালগঞ্জে ফাঁদে ফেলে ইজিবাইক চালককে নির্মম হামলা, মাথায় কোপ টাকা-মোবাইল ছিনতাই সিরাজগঞ্জের রায়গঞ্জে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ জন শিক্ষার্থী সিরাজগঞ্জ সহ সারাদেশে এসএসসি পরীক্ষা শুরু সিরাজগঞ্জ মোট ১২ টি কেন্দ্র আছে পরিক্ষা হচ্ছে বরাদ্দ সংকটে গোপালগঞ্জে দিন-রাতজুড়ে লোডশেডিং, ভোগান্তিতে গ্রাহকেরা বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিশেষ অভিযানে অপহৃত ০৩ ভিকটিম উদ্ধার যৌতুকের বলি পলি খানম: ঘরছাড়া মা ও শিশু, ন্যায়বিচার চেয়ে আদালতে মামলা চট্টগ্রাম সিটি কলেজ হামলায় ভিডিও ছবিসহ বিভাগীয় কমিশনার বরাবর স্মারক লিপি

মেডিকেল পরীক্ষার সাফল্যের মুখ দেখল সিরাজগঞ্জের রায়গঞ্জের মালিহা তাবাসসুম মীম

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

মেডিকেল পরীক্ষার সাফল্যের মুখ দেখল সিরাজগঞ্জের রায়গঞ্জের মালিহা তাবাসসুম মীম

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলা ও রায়গঞ্জ পৌরসভার বাসিন্দা মালিহা তাবাসসুম মীম মেডিকেল ভর্তি পরীক্ষায় সাফল্য অর্জন করে এলাকাবাসীর মুখ উজ্জ্বল করেছেন। তিনি একজন অত্যন্ত মেধাবী ও কৃতি শিক্ষার্থী হিসেবে ইতোমধ্যেই পরিচিত।

মালিহা তাবাসসুম মীমের বাবা অ্যাডভোকেট মীর মাহবুব মোর্শেদ একজন সুনামধন্য আইনজীবী এবং বর্তমানে ইংল্যান্ডে ইমিগ্রেশন সলিসিটর হিসেবে পেশাগত দায়িত্ব পালন করছেন। তার মা মোছাঃ মিনার খাতুন মিনা রায়গঞ্জ উপজেলা হাসপাতালের একজন সুপরিচিত ও দক্ষ নার্সিং কর্মকর্তা।

শিক্ষাজীবন:
তিনি ধানগড়া, রায়গঞ্জের আবদুল্লাহ প্রি-ক্যাডেট একাডেমি থেকে শিক্ষাজীবন শুরু করেন। পরবর্তীতে ধানগড়া প্রাথমিক বিদ্যালয় ও ধানগড়া হাই স্কুল থেকে কৃতিত্বের সঙ্গে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। এরপর বগুড়া সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা শেষ করেন।

মালিহা প্রাথমিক ও মাধ্যমিক উভয় স্তরে সরকারি একাডেমিক বৃত্তি লাভ করেন। শিক্ষাজীবনের প্রতিটি শ্রেণি ও বার্ষিক পরীক্ষায় তিনি প্রথম স্থান অর্জন করে স্কুল ফাস্ট হওয়ার গৌরব অর্জন করেন।

পড়াশোনার পাশাপাশি তিনি সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে বিভিন্ন সামাজিক সেবা ও কল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন, যা স্থানীয়ভাবে দরিদ্র ও তৃণমূল মানুষের কল্যাণে প্রশংসিত হয়।

বাংলাদেশের বহুল আলোচিত ‘স্বর্ণ কিশোরী’ সংগঠনের সারা বাংলাদেশভিত্তিক শিক্ষার্থী বাছাই পরীক্ষায় কৃতিত্ব অর্জনের মাধ্যমে তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে সম্মাননা সনদ ও শিক্ষাবৃত্তি লাভ করেন।

মালিহা তাবাসসুম মীমের এই সাফল্যে রায়গঞ্জবাসীসহ শিক্ষক, অভিভাবক ও শুভানুধ্যায়ীরা আনন্দিত এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা