মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে রায়গঞ্জ উপজেলা প্রশাসনের কর্মসূচি
মহান বিজয় দিবস উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা প্রশাসন নানা কর্মসূচি গ্রহণ করেছে। যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে দিবসটি উদযাপনের লক্ষ্যে এসব কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
কর্মসূচির বিবরণ:
১৬ ডিসেম্বর ২০২৫ (মঙ্গলবার)
সূর্যোদয়ের সাথে সাথে
সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন
৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের সূচনা
শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
সকাল
আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন
জাতীয় সংগীত পরিবেশন
শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমাবেশ
সালাম গ্রহণ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন
স্থান: ধানগড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠ
দুপুর ১২.০০ টা
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান
সুবিধাজনক সময়ে
শিশুদের অংশগ্রহণে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
স্থান: জেলা পরিষদ মিলনায়তন
বিকেল
ক্রীড়া প্রতিযোগিতা
স্থান: স্কুল মাঠ
সন্ধ্যা
সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী
সুবিধাজনক সময়ে
সিনেমা হলসমূহে শিক্ষার্থীদের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক সরবরাহকৃত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন
উন্মুক্ত স্থানে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনী
বিশেষ আয়োজন
সকল হাসপাতাল, এতিমখানা, বৃদ্ধাশ্রম, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র, শিশু পরিবার ও পুনর্বাসন কেন্দ্রসমূহে প্রীতিভোজের আয়োজন
সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার সকল পর্যটন কেন্দ্র বিনা টিকিটে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে
বিশেষ উপস্থিতি
মহান বিজয় দিবসের এই আয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি শেখ রিয়াদ ও ইসরাত জাহান এশাকে জুলাই আন্দোলনে আহতদের কার্ড প্রদর্শনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে জুলাই পর থেকে তাদের জন্য আসন রাখা হয় এ আগে আমি দেখছি এবংআমি তাদের সাথেছিলাম । তারা উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।