June 13, 2026, 5:14 am
শিরোনাম :
সিংড়ার চলনবিলে বজ্রপাতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হাতিয়ায় হিন্দু পল্লী চিকিৎসকের দোকানে হামলার অভিযোগ, আটক ৩ ​জলঢাকায় ফুয়েল কার্ড প্রাপ্তি আরও সহজ: শর্ত শিথিল করল উপজেলা প্রশাসন বজ্রপাতে যুবকের মৃত্যু, এলাকায় শোক সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ ৩ জন নিহত, আহত ১ এসএসসি পরীক্ষা চলাকালে হলের চলন্ত ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর মাথায় লামার সরইয়ে বিদ্যুৎ সংকটের কারণে তীব্র গরমে ১৮ শিক্ষার্থীর হিট স্টক কুমিল্লায় এআরও বুলেট বৈরাগী হত্যার প্রতিবাদে ডুমুরিয়ায় মানববন্ধন লোহাগাড়ার বড়হাতিয়ায় ৫০তম জবলে সিরাত মাহফিল সম্পন্ন, ঐতিহ্যের পেছনে বলিখেলার ইতিহাস নেছারাবাদে জন্মগতভাবে বিকলঙ্গ সন্তান ত্যাগে পিতার চাপ, মায়ের দৃঢ় অবস্থান

গাইবান্ধা জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল টিআরসি নিয়োগ কার্যক্রমের প্রথম দিন সম্পন্ন

Reporter Name

গাইবান্ধা জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল টিআরসি নিয়োগ কার্যক্রমের প্রথম দিন সম্পন্ন

মোঃ মহিবুল্লাহ মেহেদী
জেলা প্রতিনিধি গাইবান্ধা

গাইবান্ধা জেলায় বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমের প্রথম দিন সম্পন্ন হয়েছে।

❝সেবার ব্রতে চাকরি❞ এই স্লোগানকে সামনে রেখে সোমবার (২১ এপ্রিল ২০২৬) গাইবান্ধা জেলা পুলিশ লাইন্স মাঠে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে প্রথম দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়।

পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রিলিমিনারি স্ক্রিনিং শেষে গাইবান্ধা জেলার বাছাইকৃত যোগ্য প্রার্থীদের অংশগ্রহণে প্রথম দিনের ইভেন্ট হিসেবে শারীরিক মাপ গ্রহণ ও কাগজপত্র যাচাইকরণ কার্যক্রম সম্পন্ন করা হয়।

নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি গাইবান্ধার পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে এই নিয়োগ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি, নিয়োগ বোর্ডের সদস্যবৃন্দ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নিয়োগ কার্যক্রমে সম্পৃক্ত সকল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

প্রথম দিনের কার্যক্রম শেষে নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন চাকরি প্রার্থীদের আগামী দিনের মাঠ পরীক্ষার কার্যক্রম সম্পর্কে ব্রিফিং প্রদান করেন। তিনি উত্তীর্ণ প্রার্থীদের আগামীকাল ২২ এপ্রিল ২০২৬ সকাল ৭টা ৩০ মিনিটে গাইবান্ধা জেলা পুলিশ লাইন্স মাঠে মাঠ পরীক্ষায় অংশগ্রহণের জন্য উপস্থিত থাকার নির্দেশনা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা