নুরুল ইসলাম তালুকদার চাঁন
সিরাজগঞ্জ-৬ আসন থেকে দুইবারের নির্বাচিত সংসদ সদস্য মারা গেছেন।
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।
শোক সংবাদ
আমিন। আল্লাহ তাঁকে জান্নাতবাসী করুন।
সাবেক সিরাজগঞ্জ-৬ (চৌহালী–শাহজাদপুর পূর্বাঞ্চল) আসনের সংসদ সদস্য, বিশিষ্ট রাজনীতিবিদ নুরুল ইসলাম তালুকদার চাঁন মিয়া বার্ধক্যজনিত কারণে সোমবার, ১৭ নভেম্বর সকাল ১১টায় তাঁর নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৯২ বছর। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কৈজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দুইবার দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি ১৯৮৬ সালের তৃতীয় এবং ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সিরাজগঞ্জ-৬ আসন থেকে দুইবারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন।
মরহুমের জানাজা নামাজ আজ মঙ্গলবার, বাদ যোহর কৈজুরী মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।
আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।