July 31, 2026, 10:03 pm
শিরোনাম :
সিংড়ার চলনবিলে বজ্রপাতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হাতিয়ায় হিন্দু পল্লী চিকিৎসকের দোকানে হামলার অভিযোগ, আটক ৩ ​জলঢাকায় ফুয়েল কার্ড প্রাপ্তি আরও সহজ: শর্ত শিথিল করল উপজেলা প্রশাসন বজ্রপাতে যুবকের মৃত্যু, এলাকায় শোক সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ ৩ জন নিহত, আহত ১ এসএসসি পরীক্ষা চলাকালে হলের চলন্ত ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর মাথায় লামার সরইয়ে বিদ্যুৎ সংকটের কারণে তীব্র গরমে ১৮ শিক্ষার্থীর হিট স্টক কুমিল্লায় এআরও বুলেট বৈরাগী হত্যার প্রতিবাদে ডুমুরিয়ায় মানববন্ধন লোহাগাড়ার বড়হাতিয়ায় ৫০তম জবলে সিরাত মাহফিল সম্পন্ন, ঐতিহ্যের পেছনে বলিখেলার ইতিহাস নেছারাবাদে জন্মগতভাবে বিকলঙ্গ সন্তান ত্যাগে পিতার চাপ, মায়ের দৃঢ় অবস্থান

ভোলায় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত : শৃঙ্খলা ও পেশাদারিত্বে জোর দিলেন পুলিশ সুপার

জেলা প্রতিনিধি : ইমন রহমান

ভোলায় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত : শৃঙ্খলা ও পেশাদারিত্বে জোর দিলেন পুলিশ সুপার

জেলা প্রতিনিধি : ইমন রহমান

ভোলা জেলা পুলিশের আয়োজনে বুধবার (১২ নভেম্বর ২০২৫) সকালে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অফিসার ও ফোর্সদের অংশগ্রহণে বর্ণাঢ্য মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্যারেড পরিদর্শন ও কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ করেন ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক। প্যারেডে নেতৃত্ব দেন সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) জনাব মোঃ মেহেদী হাসান।

পরিদর্শন শেষে পুলিশ সুপার তাঁর বক্তব্যে প্যারেডে অংশগ্রহণকারীদের প্রশংসা করে বলেন—শৃঙ্খলা, নিয়মিত পিটি-প্যারেড, ড্রেসরুলস মেনে চলা, স্বাস্থ্য সচেতনতা ও পরিচ্ছন্নতা রক্ষার মধ্য দিয়েই পুলিশ সদস্যদের পেশাদারিত্ব বাড়ানো সম্ভব। তিনি দায়িত্ব পালনকালে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সোহান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইব্রাহীম, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ, সহকারী পুলিশ সুপার (তজুমদ্দিন সার্কেল) অরিত সরকারসহ জেলার বিভিন্ন থানা, ডিবি ও অন্যান্য ইউনিটের কর্মকর্তারা ও সদস্যরা।

দিনব্যাপী এই মাস্টার প্যারেডে শৃঙ্খলাপূর্ণ কুচকাওয়াজ ও চৌকস উপস্থিতিতে ভোলা জেলা পুলিশের সদস্যরা নিজেদের প্রস্তুতি ও পেশাদার মনোভাবের পরিচয় তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা