July 30, 2026, 8:17 pm
শিরোনাম :
সিংড়ার চলনবিলে বজ্রপাতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হাতিয়ায় হিন্দু পল্লী চিকিৎসকের দোকানে হামলার অভিযোগ, আটক ৩ ​জলঢাকায় ফুয়েল কার্ড প্রাপ্তি আরও সহজ: শর্ত শিথিল করল উপজেলা প্রশাসন বজ্রপাতে যুবকের মৃত্যু, এলাকায় শোক সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ ৩ জন নিহত, আহত ১ এসএসসি পরীক্ষা চলাকালে হলের চলন্ত ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর মাথায় লামার সরইয়ে বিদ্যুৎ সংকটের কারণে তীব্র গরমে ১৮ শিক্ষার্থীর হিট স্টক কুমিল্লায় এআরও বুলেট বৈরাগী হত্যার প্রতিবাদে ডুমুরিয়ায় মানববন্ধন লোহাগাড়ার বড়হাতিয়ায় ৫০তম জবলে সিরাত মাহফিল সম্পন্ন, ঐতিহ্যের পেছনে বলিখেলার ইতিহাস নেছারাবাদে জন্মগতভাবে বিকলঙ্গ সন্তান ত্যাগে পিতার চাপ, মায়ের দৃঢ় অবস্থান

ধানগড়ায় ফিরোজ চক্ষু হাসপাতালের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

Reporter Name

ধানগড়ায় ফিরোজ চক্ষু হাসপাতালের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া উচ্চ বিদ্যালয় মাঠে ফিরোজ চক্ষু হাসপাতাল ও ফ্যাকো সেন্টারের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে বিশেষ চক্ষু চিকিৎসা ক্যাম্প। শনিবার সকাল থেকেই এলাকাবাসীর উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো বিদ্যালয় মাঠ।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ ক্যাম্পে মাত্র ২০ টাকায় রোগীদের চোখ পরীক্ষা করছেন চক্ষু বিশেষজ্ঞ ডা. আল ইমরান। এছাড়াও মাত্র ১,৫০০ টাকায় ছানি অপারেশনের সুযোগ রাখায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া পড়েছে।

আয়োজকেরা জানান, সাধারণ মানুষের চোখের চিকিৎসা সহজলভ্য করতে এবং গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে দৃষ্টিস্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়াতে এ কার্যক্রমের আয়োজন করা হয়েছে।

চোখের যত্নে ও পরিষ্কার দৃষ্টির অঙ্গীকারে ফিরোজ চক্ষু হাসপাতাল সবসময় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা