July 30, 2026, 9:07 pm
শিরোনাম :
সিংড়ার চলনবিলে বজ্রপাতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হাতিয়ায় হিন্দু পল্লী চিকিৎসকের দোকানে হামলার অভিযোগ, আটক ৩ ​জলঢাকায় ফুয়েল কার্ড প্রাপ্তি আরও সহজ: শর্ত শিথিল করল উপজেলা প্রশাসন বজ্রপাতে যুবকের মৃত্যু, এলাকায় শোক সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ ৩ জন নিহত, আহত ১ এসএসসি পরীক্ষা চলাকালে হলের চলন্ত ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর মাথায় লামার সরইয়ে বিদ্যুৎ সংকটের কারণে তীব্র গরমে ১৮ শিক্ষার্থীর হিট স্টক কুমিল্লায় এআরও বুলেট বৈরাগী হত্যার প্রতিবাদে ডুমুরিয়ায় মানববন্ধন লোহাগাড়ার বড়হাতিয়ায় ৫০তম জবলে সিরাত মাহফিল সম্পন্ন, ঐতিহ্যের পেছনে বলিখেলার ইতিহাস নেছারাবাদে জন্মগতভাবে বিকলঙ্গ সন্তান ত্যাগে পিতার চাপ, মায়ের দৃঢ় অবস্থান

**জলঢাকায় বন্ধু মহলের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত**

সামিনুর ইসলাম নীলফামারী জেলা প্রতিনিধি

জলঢাকায় বন্ধু মহলের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

সামিনুর ইসলাম
নীলফামারী জেলা প্রতিনিধি

নীলফামারীর জলঢাকা উপজেলায় “বন্ধু মহল ফাউন্ডেশন ৯৫ ব্যাচ”-এর উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সকালে জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে দিনব্যাপী এ চক্ষু শিবিরের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন, বন্ধু মহল ফাউন্ডেশন ৯৫ ব্যাচ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনিরুজ্জামান লাভলু এবং ব্যবস্থাপনা পরিচালক শাহিদুজ্জামান শাহিদ।

বন্ধু মহল ফাউন্ডেশনের সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ শিবিরে রংপুর চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ নাহিদ হাসান চিকিৎসা সেবা প্রদান করেন। সহায়তায় ছিলেন রিফ্রাকশানিস্ট মোহাম্মদ সাইফুল ইসলাম ও অপটিমিস্ট জাহিদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন বন্ধু মহল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শামীম নেওয়াজ, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান লেবু, তথ্য ও সম্প্রচার সম্পাদক মোশফিকুর রহমান মিজু, কৃষি বিষয়ক সম্পাদক সোলায়মান গনি স্টালিন, আনোয়ারুল ইসলাম, জাহিদুল ইসলাম, জাহেনুর ইসলাম জীবন ও কামরুল ইসলাম প্রমুখ।

রংপুর চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ শিবিরে উপজেলার প্রায় ১৫০ জন রোগী চক্ষু চিকিৎসা সেবা গ্রহণ করেন। এর মধ্যে ২৮ জন রোগীকে ছানি অপারেশনের জন্য রংপুর চক্ষু হাসপাতালে প্রেরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা