April 23, 2026, 2:46 pm
শিরোনাম :
গোপালগঞ্জে ফাঁদে ফেলে ইজিবাইক চালককে নির্মম হামলা, মাথায় কোপ টাকা-মোবাইল ছিনতাই সিরাজগঞ্জের রায়গঞ্জে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ জন শিক্ষার্থী সিরাজগঞ্জ সহ সারাদেশে এসএসসি পরীক্ষা শুরু সিরাজগঞ্জ মোট ১২ টি কেন্দ্র আছে পরিক্ষা হচ্ছে বরাদ্দ সংকটে গোপালগঞ্জে দিন-রাতজুড়ে লোডশেডিং, ভোগান্তিতে গ্রাহকেরা বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিশেষ অভিযানে অপহৃত ০৩ ভিকটিম উদ্ধার যৌতুকের বলি পলি খানম: ঘরছাড়া মা ও শিশু, ন্যায়বিচার চেয়ে আদালতে মামলা চট্টগ্রাম সিটি কলেজ হামলায় ভিডিও ছবিসহ বিভাগীয় কমিশনার বরাবর স্মারক লিপি খুলনায় নতুন পুলিশ সুপার মো. তাজুল ইসলাম, মাহবুবুর রহমান পিবিআইতে চট্টগ্রামে ছাত্রশিবিরের উপর সন্ত্রাসী হামলায় জড়িতদের গ্রেফতার ও শাস্তি দাবিতে স্বারক লিপি প্রদান জমকালো আয়োজনে “খোলা বার্তা” গণমাধ্যমের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

ঢাকায় শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে বাদশাগঞ্জে বিক্ষোভ মিছিল

মোঃ রফিকুল ইসলাম টিটু ধর্মপাশা প্রতিনিধি, সুনামগঞ্জ

ঢাকায় শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে বাদশাগঞ্জে বিক্ষোভ মিছিল
মোঃ রফিকুল ইসলাম টিটু
ধর্মপাশা প্রতিনিধি, সুনামগঞ্জ
ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ অক্টোবর ২০২৫) ঢাকায় শিক্ষকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বাদশাগঞ্জ ডিগ্রি কলেজ ও বাদশাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা যৌথভাবে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেন।
মিছিলটি বাদশাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বাজারের পশ্চিম দিক ঘুরে বৌলাম সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে পুরো বাজার প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, শিক্ষক জাতির মেরুদণ্ড, অথচ আজ সেই শিক্ষকদের ওপর বর্বরোচিত হামলা চালানো হয়েছে—যা লজ্জাজনক ও নিন্দনীয়। তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন।
বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুল হক বলেন, “শিক্ষক জাতির আলোকবর্তিকা। অথচ আজ সেই আলোকবর্তিকার ওপর হামলা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।”
বাদশাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম বলেন, “ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে আজ থেকে আমরা কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।”
সহকারী অধ্যাপক ইস্তেখার চৌধুরী স্বপন বলেন, “আমরা কোনো অন্যায় দাবি করিনি। যিনি দেশ পরিচালনা করছেন, তিনিও একজন শিক্ষক ছিলেন। শিক্ষক মানুষ গড়ার কারিগর—আর সেই শিক্ষকদের ওপর হামলা আমরা মেনে নিতে পারি না।”
বক্তারা অবিলম্বে দোষীদের শাস্তি এবং শিক্ষকদের যৌক্তিক দাবি বাস্তবায়নের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা