পাবনা জেলা প্রতিনিধি
পাবনার ঈশ্বরদীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সবুজ পরামানিক নামে এক ট্রাক ড্রাইভার নিহত হয়েছে
এ ঘটনায় আহত হয়েছে আরো তিনজন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে ঈশ্বরদী পাবনা মহাসড়কের অরণখোলা হারুখালী মাঠ সংলগ্ন বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সবুজ পরামানিক পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের টেবুনিয়া বড়মাটিয়া গ্রামের বাসিন্দা। আহতরা হলেন ফরিদপুরের নাজমুল হোসেন ও বাবু মিয়া এবং মুন্সিগঞ্জের আশরাফুল ইসলাম। ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর মীর আমিরুল ইসলাম জানান, ঈশ্বরদী ট্রাক স্ট্যান্ড থেকে ছেড়ে যাওয়া একটি খালি ট্রাক পাবনার দিকে যাচ্ছিল এ সময় ঢাকা মুখি একটি পন্য বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা খালি ট্রাকটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে খালি ট্রাকের চালক সবুজ প্রামাণিক ঘটনাস্থলেই মারা যান। এবং অপর ট্রাকের চালক ও হেলপার সহ তিনজনই গুরুতর আহত হন। আহতদেরকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। ঈশ্বরদী উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আ স ম আব্দুন নূর বলেন, নিহতদের মরদেহ ময়নাতদন্ত করার জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।