September 20, 2026, 9:16 pm
শিরোনাম :
বরিশালের মেহেন্দিগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করা হয় ডিমলায় আনসার-ভিডিপির ১০ দিনের প্রশিক্ষণে চতুর্থ দিনে দুর্যোগ মোকাবিলা প্রশিক্ষণ গোলমুন্ডার হলদি বাড়িতে জমি নিয়ে বিরোধ : সংঘর্ষে কমপক্ষে ৭ জন আহত নেত্রকোনা জেলার দুর্গম থানা খালিয়াজুড়ি তে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি “লামা প্রেস ক্লাবের নবগঠিত কমিটির সংবাদ (সম্মেলন) বাউফল পৌরসভার ৯নং ওয়ার্ডে আলহাজ্ব মোঃ আবুল কাশেমের গণসংযোগ সোনালী লাইফ ইন্স্যুরেন্স সৈয়দপুর মেট্রোর উদ্যোগে ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট ক্যারিয়ার প্ল্যানিং ও মাইন্ডসেট প্রোগ্রাম অনুষ্ঠিত। কিডনিজনিত রোগে আক্রান্ত দৈনিক মানব বার্তার প্রতিনিধি মহিবুল্লাহ মেহেদী, রোগমুক্তি কামনায় দোয়া প্রার্থনা সাংবাদিকদের ‘ফ্যাসিস্টের দোসর বললেন বিআইডব্লিউটিএ’র কর্মকর্তা ফুটবল ম্যাচে পক্ষপাতের অভিযোগ, খেলোয়াড়দের মারধরের হুমকি

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মুখ উজ্জ্বল করল খুদে জিনিয়াস লামার ইউএনো কন্যা (মানহা)

স্টাফ রিপোর্টার মোঃ আবু বক্কর (সিদ্দিক)

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মুখ উজ্জ্বল করল খুদে জিনিয়াস লামার ইউএনো কন্যা (মানহা)

স্টাফ রিপোর্টার মোঃ আবু বক্কর (সিদ্দিক)

​আন্তর্জাতিক মেধা অন্বেষণ মঞ্চে বাংলাদেশের নাম উচ্চতায় নিয়ে গেছে লামা নুনারবিল মডেল প্রাইমারি স্কুল ৪র্থ শ্রেণির ছাত্রী খুদে জিনিয়াস মানহা বিনতে মঈন উদ্দিন। থাইল্যান্ডের পাতায়ায় আয়োজিত সম্মানজনক ‘আন্তর্জাতিক এবাকাস প্রতিযোগিতা’য় বিশ্বের বিভিন্ন দেশের প্রখর মেধার প্রতিযোগীদের পেছনে ফেলে গৌরবময় সিলভার মেডেল (রৌপ্য পদক) জয় করেছে সে।

​মানহা পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মঈন উদ্দিন-এর অত্যন্ত আদরের কন্যা।

​আন্তর্জাতিক সাফল্যের এই পথচলা শুরু হয়েছিল জাতীয় পর্যায় থেকে। ‘স্মার্ট ব্রেইন বাংলাদেশ’ আয়োজিত জাতীয় এবাকাস প্রতিযোগিতায় অংশ নিয়ে মানহা সারা দেশের মধ্যে ৭ম স্থান অর্জন করে। জাতীয় স্তরের এই অসাধারণ পারফরম্যান্সই তাকে আন্তর্জাতিক মেগা মঞ্চে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার যোগ্যতা এনে দেয়।

​থাইল্যান্ডের পাতায়ায় অনুষ্ঠিত বিশ্বমঞ্চে লাল-সবুজের পতাকাকে উঁচিয়ে ধরে দেশের জন্য এই আন্তর্জাতিক সম্মান বয়ে আনায় লামাসহ দেশজুড়ে এই খুদে মেধাবী প্রসংশা কুড়িয়েছেন, স্বজন শুভাকাঙ্ক্ষীদের মাঝে বইছে আনন্দের বন্যা। সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় সুধীমহলে প্রশংসায় ভাসছে এই খুদে শিক্ষার্থী।

​মানহার এই অনন্য অর্জনে লামা উপজেলার সর্বস্তরের মানুষ, শিক্ষক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং স্থানীয় গুণীজনরা তাকে ও তার পরিবারকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। সকলেই এই মেধার সঠিক মূল্যায়ন ও কঠোর পরিশ্রমের প্রশংসা করে তার উত্তরোত্তর সাফল্য এবং ভবিষ্যতে দেশের সম্মান আরও উঁচুতে নিয়ে যাওয়ার জন্য শুভকামনা ব্যক্ত করেছেন সকলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা