September 20, 2026, 8:29 pm
শিরোনাম :
বরিশালের মেহেন্দিগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করা হয় ডিমলায় আনসার-ভিডিপির ১০ দিনের প্রশিক্ষণে চতুর্থ দিনে দুর্যোগ মোকাবিলা প্রশিক্ষণ গোলমুন্ডার হলদি বাড়িতে জমি নিয়ে বিরোধ : সংঘর্ষে কমপক্ষে ৭ জন আহত নেত্রকোনা জেলার দুর্গম থানা খালিয়াজুড়ি তে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি “লামা প্রেস ক্লাবের নবগঠিত কমিটির সংবাদ (সম্মেলন) বাউফল পৌরসভার ৯নং ওয়ার্ডে আলহাজ্ব মোঃ আবুল কাশেমের গণসংযোগ সোনালী লাইফ ইন্স্যুরেন্স সৈয়দপুর মেট্রোর উদ্যোগে ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট ক্যারিয়ার প্ল্যানিং ও মাইন্ডসেট প্রোগ্রাম অনুষ্ঠিত। কিডনিজনিত রোগে আক্রান্ত দৈনিক মানব বার্তার প্রতিনিধি মহিবুল্লাহ মেহেদী, রোগমুক্তি কামনায় দোয়া প্রার্থনা সাংবাদিকদের ‘ফ্যাসিস্টের দোসর বললেন বিআইডব্লিউটিএ’র কর্মকর্তা ফুটবল ম্যাচে পক্ষপাতের অভিযোগ, খেলোয়াড়দের মারধরের হুমকি

“লামা প্রেস ক্লাবের নবগঠিত কমিটির সংবাদ (সম্মেলন)

মোঃ আবু বক্কর সিদ্দিক স্টাফ (রিপোর্টার)

“লামা প্রেস ক্লাবের নবগঠিত কমিটির সংবাদ (সম্মেলন)

মোঃ আবু বক্কর সিদ্দিক স্টাফ (রিপোর্টার)

‘যোগ্য সাংবাদিকদের সদস্যপদ দেওয়ার ঘোষণা, শান্তিপূর্ণভাবে কার্যক্রম পরিচালনার প্রত্যয়’।লামা প্রেস ক্লাবের নবগঠিত ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) লামা বাজারের আরামবাগ রেস্টুরেন্টের দ্বিতীয় তলার হলরুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লামায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ করিম এলএল.বি., সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সহ-সভাপতি মো. নুরুল আলম, সদস্য মো. ওবাইদুল্লাহ এবং উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মো. শামসুদ্দোহা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ করিম এলএল.বি. লিখিত বক্তব্য পাঠ করেন। বক্তব্যে তিনি লামা প্রেস ক্লাবের প্রতিষ্ঠার ইতিহাস, বর্তমান পরিস্থিতি, নতুন কমিটি গঠনের প্রেক্ষাপট এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।
লিখিত বক্তব্যে মোহাম্মদ করিম বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে রাষ্ট্র ও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। আশির দশকে লামা ও আলীকদমে সাংবাদিকতার প্রাতিষ্ঠানিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, পেশাজীবী, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীদের উদ্যোগে লামা-আলীকদম প্রেস ক্লাব প্রতিষ্ঠিত হয়।
পরবর্তীতে আলীকদম উপজেলায় পৃথক প্রেস ক্লাব প্রতিষ্ঠিত হলে লামা-আলীকদম প্রেস ক্লাবের নাম পরিবর্তন করে লামা প্রেস ক্লাব করা হয় বলে তিনি জানান।
তবে দীর্ঘদিন ধরে লামা প্রেস ক্লাবের সদস্যপদ ও নেতৃত্ব নিয়ে সাংবাদিকদের একটি অংশের মধ্যে অসন্তোষ রয়েছে বলে দাবি করেন নবগঠিত কমিটির সভাপতি। তাঁর অভিযোগ, বিগত সরকারের সময়ে প্রেস ক্লাবটি একটি নির্দিষ্ট রাজনৈতিক পক্ষের প্রভাবাধীন ছিল এবং লামায় কর্মরত অনেক সাংবাদিক ও সংবাদকর্মীকে সদস্যপদ দেওয়া হয়নি।
তিনি আরও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে প্রেস ক্লাবের সদস্যপদ উন্মুক্ত না থাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের একটি বড় অংশ সংগঠনটির কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন।
মোহাম্মদ করিম বলেন, লামায় বর্তমানে বিভিন্ন সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল, টেলিভিশনসহ বিভিন্ন মাধ্যমে অনেক সাংবাদিক ও সংবাদকর্মী কাজ করছেন। যোগ্য সংবাদকর্মীদের প্রেস ক্লাবের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার বিষয়টি নবগঠিত কমিটির প্রথম অগ্রাধিকার হবে।
তিনি সাংবাদিকতার পেশাগত মান ও নৈতিকতার ওপর গুরুত্বারোপ করে বলেন, ব্যক্তিগত বা আর্থিক স্বার্থে সাংবাদিকতার নীতি ও পেশাগত মর্যাদা ক্ষুণ্ন করা হলে পুরো সাংবাদিক সমাজের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়। তাই বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা ও জনস্বার্থকে গুরুত্ব দিয়ে সাংবাদিকতা করার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৮ সেপ্টেম্বর লামা প্রেস ক্লাবের কমিটি গঠনকে কেন্দ্র করে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওই কর্মসূচিতে প্রেস ক্লাবকে রাজনৈতিক প্রভাবমুক্ত করা এবং পেশাদার সাংবাদিকদের সদস্যপদ নিশ্চিত করার দাবি জানানো হয়।
এর পরদিন ১৯ সেপ্টেম্বর লামা উপজেলা পরিষদের খোলা ময়দানে সাংবাদিক, পেশাজীবী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে সভা অনুষ্ঠিত হয়। সেখানে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
নবগঠিত কমিটির সভাপতি বলেন, কোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলার পথে না গিয়ে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে প্রেস ক্লাবের কার্যক্রম পরিচালনা করা হবে। প্রেস ক্লাব ভবন, সম্পত্তি ও প্রয়োজনীয় নথিপত্র নিয়ে যেসব বিষয় রয়েছে, সেগুলোও শান্তিপূর্ণ ও প্রক্রিয়াগতভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
নিজের দায়িত্ব প্রসঙ্গে মোহাম্মদ করিম বলেন, সাংবাদিকতা পেশায় তাঁর দীর্ঘ ২৬ বছরের অভিজ্ঞতা থাকলেও প্রেস ক্লাবের মতো প্রতিষ্ঠানের শীর্ষ পদে দায়িত্ব পালন তাঁর জন্য একটি বড় দায়িত্ব। এ দায়িত্ব পালনে তিনি সাংবাদিক সমাজ ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে নবগঠিত কমিটির বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্তদের নামও জানানো হয়। এতে সভাপতি মোহাম্মদ করিম এলএল.বি., সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম খন্দকার, সহ-সভাপতি মো. নুরুল আলম ও আদহাম বিন ইব্রাহীম এবং সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম প্রতিনিধি মিরর নিউজ দায়িত্ব পেয়েছেন বলে জানানো হয়।

কমিটির অন্যান্য সদস্যদের নাম পরবর্তীতে জানানো হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

এ সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ, আলীকদম জোন, লামা উপজেলা প্রশাসন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, লামা থানা পুলিশসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর এবং লামা উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন নবগঠিত কমিটির সভাপতি।
সংবাদ সম্মেলনের মাধ্যমে নবগঠিত কমিটির পক্ষ থেকে লামা প্রেস ক্লাবকে যোগ্য সংবাদকর্মীদের জন্য উন্মুক্ত, পেশাদার ও কার্যকর সাংবাদিক সংগঠন হিসেবে পরিচালনার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সংবাদ সম্মেলনে আরো বলা হয়, লামা প্রেসক্লাবকে একটি ফ্যাসিস্ট বাহিনী কুক্ষিগত করে রেখেছে। যুগযুগ ধরে লামা প্রেসক্লাবে সরকারি বেসরকারি অনিদানের বেপরোয়া ব্যবহার ও অনিয়মের কারণে তারা যোগ্য ও নতুন কোনো সদস্যকে ক্লাবে ইনক্লোড করছে না। আমাদের কমিটিতে সকল যোগ্য সাংবাদিকদের অংশগ্রহণ রয়েছে এবং যারা যুক্ত হতে চান সবাইকে স্বাগত জানাচ্ছি।

সভাপতি আরো বলেন, আমরা শান্তিপূর্ণ ভাবেই গত ১৮ সেপ্টেম্বর ২০২৬ লামা উপজেলা প্রাঙ্গণে ফ্যাসিস্ট মুক্ত লামা প্রেসক্লাব গঠনের দাবীতে মানববন্ধন করে তাদেরকে গণতান্ত্রিক ধারায় প্রেসক্লাবে নতুন সদস্য সংগ্রহ ও নির্বাচনের আহ্বান করলেও তারা এটাকে গুরুত্ব না দিয়ে প্রেসক্লাবকে নিজেদের সম্পত্তিতে পরিনত করে। প্রশাসনের প্রতি আহ্বান, দ্রুত ফ্যাসিস্ট ও ক্যাঙ্গারো কমিটির মাধ্যমে লামা প্রেসক্লাবকে দখলে না রেখে আমাদের গণতান্ত্রিক ও ফ্যাসিস্ট মুক্ত লামা প্রেসক্লাব কমিটিকে প্রেসক্লাবের সকল হিসাব নিকাস ও অনুদানের সঠিক ব্যবস্থাপনা বুঝিয়ে দিন। ক্যাঙ্গারো কমিটি যা ১০জন সদস্য দ্বারা পরিচালিত এবং নির্বাচন কমিশন প্রধান নিজেকেই নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক বানিয়ে অপর নির্বাচন কমিশন নিজেকে অর্থ সম্পাদক ঘোষণা করে যা কেউ মানে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা