September 20, 2026, 8:29 pm
শিরোনাম :
বরিশালের মেহেন্দিগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করা হয় ডিমলায় আনসার-ভিডিপির ১০ দিনের প্রশিক্ষণে চতুর্থ দিনে দুর্যোগ মোকাবিলা প্রশিক্ষণ গোলমুন্ডার হলদি বাড়িতে জমি নিয়ে বিরোধ : সংঘর্ষে কমপক্ষে ৭ জন আহত নেত্রকোনা জেলার দুর্গম থানা খালিয়াজুড়ি তে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি “লামা প্রেস ক্লাবের নবগঠিত কমিটির সংবাদ (সম্মেলন) বাউফল পৌরসভার ৯নং ওয়ার্ডে আলহাজ্ব মোঃ আবুল কাশেমের গণসংযোগ সোনালী লাইফ ইন্স্যুরেন্স সৈয়দপুর মেট্রোর উদ্যোগে ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট ক্যারিয়ার প্ল্যানিং ও মাইন্ডসেট প্রোগ্রাম অনুষ্ঠিত। কিডনিজনিত রোগে আক্রান্ত দৈনিক মানব বার্তার প্রতিনিধি মহিবুল্লাহ মেহেদী, রোগমুক্তি কামনায় দোয়া প্রার্থনা সাংবাদিকদের ‘ফ্যাসিস্টের দোসর বললেন বিআইডব্লিউটিএ’র কর্মকর্তা ফুটবল ম্যাচে পক্ষপাতের অভিযোগ, খেলোয়াড়দের মারধরের হুমকি

ফুটবল ম্যাচে পক্ষপাতের অভিযোগ, খেলোয়াড়দের মারধরের হুমকি

সিমান্ত তালুকদার রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

ফুটবল ম্যাচে পক্ষপাতের অভিযোগ, খেলোয়াড়দের মারধরের হুমকি

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জে ৩২ দলের ফুটবল টুর্নামেন্টের একটি ম্যাচে পক্ষপাতিত্ব করে প্রতিপক্ষ দলকে জিতিয়ে দেওয়ার চেষ্টা এবং প্রতিবাদ করায় খেলোয়াড়দের মারধর ও খুন-জখমের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন রায়গঞ্জ ফুটবল একাদশের খেলোয়াড় মো. আলামিন সেখ (৩০)।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে রায়গঞ্জ থানাধীন চাঁদপুর এডিপি ভাটায় চাঁদপুর জনকল্যাণ সোসাইটির উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে রায়গঞ্জ ফুটবল একাদশ ও বগুড়ার ধুনট থানার কুড়িগাতী ফুটবল একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।

লিখিত অভিযোগে আলামিন সেখ দাবি করেন, খেলা শুরুর পর থেকেই আয়োজকদের কয়েকজনের বিরুদ্ধে অর্থের বিনিময়ে কুড়িগাতী ফুটবল একাদশকে জেতানোর চেষ্টা করার অভিযোগ ওঠে। একপর্যায়ে বিকেল ৫টা ৩৫ মিনিটের দিকে রায়গঞ্জ দলের খেলোয়াড়দের পা থেকে বল মাঠের বাইরে চলে গেলে রেফারি মো. হাফিজ সেখ রায়গঞ্জ দলের খেলোয়াড়দের নিয়ে মাঠের পূর্ব-উত্তর কোণে কথা বলছিলেন। এ সময় খেলা বন্ধ থাকা অবস্থায় রায়গঞ্জের গোলরক্ষক প্রস্তুত না থাকার সুযোগে কুড়িগাতী দলের খেলোয়াড়রা গোল করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, বিষয়টি নিয়ে মাঠে থাকা দর্শক ও রায়গঞ্জ দলের খেলোয়াড়রা আয়োজকদের কাছে প্রতিবাদ করলে তারা কুড়িগাতী দলের পক্ষ নিয়ে ওই দলকে জয়ী ঘোষণা করেন। এ নিয়ে খেলোয়াড় ও আয়োজকদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে আয়োজকদের কয়েকজন রায়গঞ্জ দলের খেলোয়াড়দের মারধরের চেষ্টা করেন এবং মাঠ থেকে বের না হলে মারধর ও খুন-জখমের হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে রায়গঞ্জের কেউ ওই মাঠে খেলা দেখতে গেলে তাকেও মারধর ও খুন-জখমের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে খেলার সভাপতি ডাক্তার মো. হবিবুর রহমান (৫৫), সাধারণ সম্পাদক মো. ওয়াজেদ আলী (৪০), চাঁদপুর জনকল্যাণ সোসাইটির সভাপতি মো. শাহিন সেখ (৩০), সদস্য মো. জহির সেখ (৩৮), মো. আব্দুল মোতালেব (২৮), মো. আনন্দ সেখ (৩৪) ও মো. সফিক সেখ (৩৫)–এর বিরুদ্ধে এসব অভিযোগ করা হয়েছে। তাদের সবার বাড়ি রায়গঞ্জ উপজেলার চাঁদপুর এলাকায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার বিষয়ে অভিযোগকারী আলামিন সেখ বলেন, খেলার মাঠে অনিয়মের প্রতিবাদ করায় তাদের সঙ্গে দুর্ব্যবহার ও হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে নিরাপত্তাহীনতায় রয়েছেন তারা। এ ঘটনায় খেলা বন্ধসহ জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

অভিযোগের সাক্ষী হিসেবে মো. বদিউজ্জামান (৫০) ও মো. আবু হাসেম বাঙালি (৪০)-এর নাম উল্লেখ করা হয়েছে। তাদের বাড়ি রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের পূর্ব তেলিজানা এলাকায়। এ ছাড়া আরও অনেকে ঘটনার বিষয়ে জানেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা