September 11, 2026, 9:17 pm
শিরোনাম :
রাজৈরে সোলার লাইট ও গ্রামের প্রবেশদ্বারে নান্দনিক তোরণ নির্মাণ গোপালগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক শাহজাদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ১৩তম বার্ষিক ওয়াজ মাহফিল বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বিদ্যালয়ের ১৪ টি ফ্যান চুরি ডিমলায় দুর্যোগকবলিত মানুষের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ চুরি আতঙ্কে অস্থির রায়গঞ্জের জনগণ হিন্দু যুবকের প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণী নাটোরের সিংড়ায় মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে

ভোলায় পিতা কর্তৃক মেয়েকে ধর্ষণ করে গর্ভবতী ও গর্ভপাত করানোর ঘটনায় জড়িত পিতাকে গ্রেফতার

মীর শাহীন সবুজ জেলা প্রতিনিধি ভোলা।

ভোলায় পিতা কর্তৃক মেয়েকে ধর্ষণ করে গর্ভবতী ও গর্ভপাত করানোর ঘটনায় জড়িত পিতাকে গ্রেফতার।

মীর শাহীন
জেলা প্রতিনিধি
ভোলা।

ভোলা জেলার দৌলতখান উপজেলায় নিজ কন্যাকে ধর্ষণ ও জোরপূর্বক গর্ভপাত করানোর মতো এক ন্যক্কারজনক ঘটনায় অভিযুক্ত পিতা মোঃ ইউসুফ (৫০)-কে গ্রেফতার করেছে ভোলা জেলা পুলিশ।

গত ০২/০৯/২০২৫ তারিখ থেকে ১৯/০১/২০২৬ তারিখ পর্যন্ত দীর্ঘ সময় ধরে অভিযুক্ত পিতা মোঃ ইউসুফ তার কিশোরী কন্যাকে ভয়ভীতি প্রদর্শন করে একাধিকবার ধর্ষণ করেন।

এই পাশবিক নির্যাতনের ফলে কিশোরীটি ০৭ (সাত) মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি জানাজানি হওয়ার ভয়ে এবং অপরাধ গোপন করার উদ্দেশ্যে, অভিযুক্ত পিতা মোঃ ইউসুফ (৫০) ভিকটিমকে জোরপূর্বক গর্ভপাত নিরোধক ঔষধ খাইয়ে গর্ভপাত ঘটান।

উক্ত ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে দৌলতখান থানায় লিখিত এজাহার দায়ের করলে দৌলতখান থানার মামলা নং-০৪, তারিখ-০৪/০৪/২০২৬ খ্রিঃ, জিআর-৫৪/২৬, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(১) তৎসহ ৩১৫ পেনাল কোড রুজু হয়।

এই ন্যক্কারজনক ঘটনা প্রকাশিত হওয়ার পরপরই ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার) এর সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), ভোলা মহোদয়ের নেতৃত্বে দৌলতখান ও দুলারহাট থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার একাধিক টিম তথ্য-প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে অভিযুক্ত পিতা মোঃ ইউসুফ (৫০) কে দ্রুত সময়ের মধ্যে দুলারহাট থানা এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়া গর্ভপাতের ফলে মৃত শিশুটি দৌলতখান থানা পুলিশ উদ্ধার করতে সক্ষম হয় এবং ধর্ষণ সংক্রান্তে আলামতসমূহ জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে এজাহারনামীয় গ্রেফতারকৃত আসামী মামলার ঘটনার সাথে সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে। গ্রেফতারকৃত আসামি মোঃ ইউসুফকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাটি পুলিশ সুপার, ভোলা নিবিড়ভাবে তদারকি করছেন এবং জিজ্ঞাসাবাদের জন্য একাধিক টিম গঠন করেন।

ভোলা জেলা পুলিশ নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অত্যন্ত সংবেদনশীল। এই জঘন্য অপরাধের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। ভুক্তভোগী কিশোরীর ডাক্তারি পরীক্ষা ও প্রয়োজনীয় আইনি সহায়তা নিশ্চিত করতে জেলা পুলিশ সার্বক্ষণিক পাশে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা