September 11, 2026, 8:16 pm
শিরোনাম :
রাজৈরে সোলার লাইট ও গ্রামের প্রবেশদ্বারে নান্দনিক তোরণ নির্মাণ গোপালগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক শাহজাদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ১৩তম বার্ষিক ওয়াজ মাহফিল বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বিদ্যালয়ের ১৪ টি ফ্যান চুরি ডিমলায় দুর্যোগকবলিত মানুষের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ চুরি আতঙ্কে অস্থির রায়গঞ্জের জনগণ হিন্দু যুবকের প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণী নাটোরের সিংড়ায় মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে

যশোরে ৫২ বোতল বিদেশি মদসহ আটক হেদায়েত সিকদার

মোঃ জুয়েল খান খুলনা বিভাগীয় প্রতিনিধি

যশোরে ৫২ বোতল বিদেশি মদসহ আটক হেদায়েত সিকদার

মোঃ জুয়েল খান খুলনা বিভাগীয় প্রতিনিধি

যশোর শহরে ফ্ল্যাট বাড়ি ও আবাসিক হোটেলকে কেন্দ্র করে বিদেশি মদের অবৈধ ব্যবসা চালানোর অভিযোগে হেদায়েত সিকদার (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে তার বাড়ি ও একটি আবাসিক হোটেল থেকে উন্নতমানের ৫২ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে।
গত রোববার (১৫ মার্চ) সকাল সাড়ে ৭টা থেকে সকাল ৯টা পর্যন্ত দুই দফা অভিযানে যশোর সদর উপজেলার শেখহাটি খাঁপাড়া এলাকায় তার নিজ বাড়ি এবং শহরের বাবুবাজার ঝালাইপট্টি এলাকার ‘হোটেল পলাশ আবাসিক’-এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় এলাকাবাসীর মধ্যে কৌতূহল সৃষ্টি হলে অনেকেই ঘটনাস্থলে ভিড় করেন।
গ্রেপ্তার হেদায়েত সিকদার শেখহাটি খাঁপাড়া এলাকার বাসিন্দা। তিনি বাবুবাজার ঝালাইপট্টি এলাকার ‘হোটেল পলাশ আবাসিক’-এর ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতেন। তার পিতা সাহেব আলী সিকদার ও মা লাইলি আক্তার। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, শেখহাটি খাঁপাড়া এলাকায় তার তিনতলা বাড়ির সাদসহ বিভিন্ন স্থান এবং হোটেলের কয়েকটি কক্ষের গোপন জায়গা থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৫২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, একসময় হোটেল বয় হিসেবে কাজ শুরু করা হেদায়েত সিকদার পরবর্তীতে হোটেলের ম্যানেজার হন এবং ধীরে ধীরে বিদেশি মদের অবৈধ ব্যবসা গড়ে তোলেন। অভিযোগ রয়েছে, ফ্ল্যাট বাড়ি ও আবাসিক হোটেলে মদ্যপান এবং অসামাজিক কার্যকলাপের সুযোগ করে দিয়ে তিনি বিপুল সম্পদের মালিক হয়েছেন।
অভিযানকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা জানতে পারেন, হেদায়েত সিকদারের একাধিক স্ত্রী রয়েছে এবং তাদের কেউ কেউ এই অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত থাকতে পারেন। বিষয়টি খতিয়ে দেখতে অনুসন্ধান চালানো হচ্ছে বলে জানানো হয়েছে।
স্থানীয়রা দাবি করেছেন,তার অবৈধ সম্পদের উৎস তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে যশোর কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা