September 11, 2026, 8:34 pm
শিরোনাম :
রাজৈরে সোলার লাইট ও গ্রামের প্রবেশদ্বারে নান্দনিক তোরণ নির্মাণ গোপালগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক শাহজাদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ১৩তম বার্ষিক ওয়াজ মাহফিল বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বিদ্যালয়ের ১৪ টি ফ্যান চুরি ডিমলায় দুর্যোগকবলিত মানুষের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ চুরি আতঙ্কে অস্থির রায়গঞ্জের জনগণ হিন্দু যুবকের প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণী নাটোরের সিংড়ায় মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে

সুজানগরে দিনে-দুপুরে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

সুজানগর উপজেলা প্রতিনিধি

সুজানগরে দিনে-দুপুরে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

সুজানগর উপজেলা প্রতিনিধি

পাবনার সুজানগর উপজেলার গ্রামগুলোতে চুরির ঘটনা যেন কিছুতেই থামছে না। এরই ধারাবাহিকতায় সোমবার (তারিখ) আনুমানিক দুপুর তিনটার দিকে উপজেলার পুরাতন বোয়ালিয়া গ্রামে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মৃত আয়নাল হকের পুত্র মোঃ রতন শেখের বাড়িতে দিনে-দুপুরে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, ঘটনার সময় বাড়িতে কেউ উপস্থিত ছিলেন না। এ সুযোগে দুর্বৃত্তরা ঘরে ঢুকে স্বর্ণালংকার, নগদ টাকা এবং মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়।

ভুক্তভোগীর স্ত্রী দৈনিক মানব বার্তাকে জানান, তার স্বামী রতন শেখ প্রতিদিনের মতো সোমবার সকাল ৮টার দিকে বাঘাবাড়ী পিডিবিতে ডিউটিতে চলে যান। আর তিনি সন্তানদের নিয়ে স্কুলে যান। এ সময় বাড়িটি সম্পূর্ণ ফাঁকা ছিল। তিনি বলেন, “আমি স্কুলে থাকা অবস্থায় হঠাৎ বাড়ি থেকে ফোন আসে যে, আমাদের বাড়ি এবং আমার ভাসুরের বাড়িতে চুরি হয়েছে। খবর পেয়ে দ্রুত বাড়িতে ফিরে আসি। এসে দেখি ঘরের তালা ভাঙা এবং সবকিছু তছনছ অবস্থায় পড়ে আছে।”

তিনি আরও জানান, চোরেরা ঘরে থাকা প্রায় দুই ভরি স্বর্ণালংকার, নগদ লক্ষাধিক টাকা, বিদেশি কম্বলসহ দামি কাপড়-চোপড় নিয়ে গেছে। এতে পরিবারের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কিছু দিন আগেও একই বাড়িতে এর আগেও একবার চুরির ঘটনা ঘটেছিল। কিন্তু সেই ঘটনার কোনো সুরাহা না হওয়ায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।

এ বিষয়ে রতন শেখের কাছে কারও প্রতি সন্দেহ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, “আমি ঘটনাটি নিজের চোখে দেখিনি, তাই নির্দিষ্ট করে কাউকে সন্দেহ করতে পারছি না। তবে গত নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করার কারণে অনেকের সঙ্গে আমার শত্রুতা তৈরি হয়েছে। তাদের কেউ এমন ঘটনা ঘটাতে পারে।”

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন। স্থানীয় বাসিন্দারাও এলাকায় চুরি রোধে পুলিশি টহল জোরদার করার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা