April 22, 2026, 2:32 pm
শিরোনাম :
যৌতুকের বলি পলি খানম: ঘরছাড়া মা ও শিশু, ন্যায়বিচার চেয়ে আদালতে মামলা চট্টগ্রাম সিটি কলেজ হামলায় ভিডিও ছবিসহ বিভাগীয় কমিশনার বরাবর স্মারক লিপি খুলনায় নতুন পুলিশ সুপার মো. তাজুল ইসলাম, মাহবুবুর রহমান পিবিআইতে চট্টগ্রামে ছাত্রশিবিরের উপর সন্ত্রাসী হামলায় জড়িতদের গ্রেফতার ও শাস্তি দাবিতে স্বারক লিপি প্রদান জমকালো আয়োজনে “খোলা বার্তা” গণমাধ্যমের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হজের প্রথম ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অবৈধভাবে সন্ত্রাসী কায়দায় ফলের গাছ কেটে জমি দখলের চেষ্টা রোদ-বৃষ্টিতে অবিচল হবিবুর: ১৮ বছর ধরে সামলাচ্ছেন ধানগড়ার যানজট গাইবান্ধা জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল টিআরসি নিয়োগ কার্যক্রমের প্রথম দিন সম্পন্ন ক্যান্ডেলের আলোয় স্বপ্ন বুনছেন ব্যাংক কর্মকর্তা মৌসুমী আফরিন লোপা

অবৈধভাবে সন্ত্রাসী কায়দায় ফলের গাছ কেটে জমি দখলের চেষ্টা

জুয়েল খান খুলনা বিভাগীয় প্রধান

অবৈধভাবে সন্ত্রাসী কায়দায় ফলের গাছ কেটে জমি দখলের চেষ্টা।

মোঃ জুয়েল খান, খুলনা বিভাগীয় প্রতিনিধি:

বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার কাঁঠালতলা গ্রামে অবৈধভাবে সন্ত্রাসী কায়দায় ফলের গাছ কেটে জমি দখলের অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ৩০-৩৫ জনের একটি দল গত ২১ এপ্রিল সকাল ১০টা ৩০ মিনিটের দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রাজু শেখের বসতবাড়িতে হামলা চালায়। এ সময় তারা বসতবাড়ির পেছনের বিভিন্ন ফলজ গাছ কেটে জায়গা দখলের চেষ্টা করে। কাটা গাছের মধ্যে কুমড়া, লাউ, পেঁপে এবং অন্যান্য ফলজ গাছও রয়েছে।
ভুক্তভোগী রাজু শেখ জানান, ১৯৬২ সালে তার নানা মোহাম্মদ আলী শেখ নিলামের মাধ্যমে প্রায় ৭০ শতক জমি ক্রয় করেন। সেই জমিতে তারা কয়েক যুগ ধরে বসবাস করে আসছেন এবং সেখানে রাস্তার সংলগ্ন দুটি বসতঘরও রয়েছে। জমির সব বৈধ কাগজপত্র তাদের কাছে রয়েছে বলেও তিনি দাবি করেন।
তিনি আরও জানান, অভিযুক্তরা বিভিন্ন সময় তাদের জমি দখল করে সেখানে মন্দির নির্মাণের চেষ্টা করে আসছে। এ বিষয়ে একাধিকবার ফকিরহাট থানায় সালিশ-বিচার হলেও অভিযুক্তরা তা মানছে না।
ঘটনার দিন অভিযুক্তরা প্রথমে বসতবাড়ির পেছনের বেড়া ভাঙচুর করে এবং পরে গাছপালা কেটে জায়গা পরিষ্কার করে। এ সময় রাজু শেখের বাবা ও স্ত্রী বাধা দিতে গেলে তাদের হুমকি দেওয়া হয়। ঘটনার সময় রাজু শেখ বাড়িতে না থাকায় তার স্ত্রী ফোনে বিষয়টি তাকে জানান। পরে রাজু শেখ বাড়িতে এসে উপস্থিত হলে তাকেও বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়। যাওয়ার সময় অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ করা হয়েছে।
রাজু শেখ জানান, তিনি ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানালেও পুলিশ ঘটনাস্থলে না গিয়ে তাকে থানায় অভিযোগ দিতে বলে। তিনি আরও অভিযোগ করেন, এর আগেও থানায় দুটি অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি।
এদিকে, ফকিরহাট থানা পুলিশের নীরব ভূমিকায় ভুক্তভোগী পরিবারটি চরম হতাশা ও নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা এ ঘটনায় সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা