July 30, 2026, 6:48 pm
শিরোনাম :
সিংড়ার চলনবিলে বজ্রপাতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হাতিয়ায় হিন্দু পল্লী চিকিৎসকের দোকানে হামলার অভিযোগ, আটক ৩ ​জলঢাকায় ফুয়েল কার্ড প্রাপ্তি আরও সহজ: শর্ত শিথিল করল উপজেলা প্রশাসন বজ্রপাতে যুবকের মৃত্যু, এলাকায় শোক সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ ৩ জন নিহত, আহত ১ এসএসসি পরীক্ষা চলাকালে হলের চলন্ত ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর মাথায় লামার সরইয়ে বিদ্যুৎ সংকটের কারণে তীব্র গরমে ১৮ শিক্ষার্থীর হিট স্টক কুমিল্লায় এআরও বুলেট বৈরাগী হত্যার প্রতিবাদে ডুমুরিয়ায় মানববন্ধন লোহাগাড়ার বড়হাতিয়ায় ৫০তম জবলে সিরাত মাহফিল সম্পন্ন, ঐতিহ্যের পেছনে বলিখেলার ইতিহাস নেছারাবাদে জন্মগতভাবে বিকলঙ্গ সন্তান ত্যাগে পিতার চাপ, মায়ের দৃঢ় অবস্থান

সিরাজগঞ্জে চক্ষু চিকিৎসক ডা. শরিফুল ইসলাম মোল্লার ইন্তেকাল

সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে চক্ষু চিকিৎসক ডা. শরিফুল ইসলাম মোল্লার ইন্তেকাল

মো: সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা
প্রতিনিধি সিরাজগঞ্জ।

সিরাজগঞ্জের ও রায়গঞ্জের সুপরিচিত চক্ষু চিকিৎসক ডা. মোঃ শরিফুল ইসলাম মোল্লা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি আজ ভোরে (ফজরের পর) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুম ডা. শরিফুল ইসলাম মোল্লা দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে এলাকায় নিষ্ঠা ও সুনামের সাথে চোখের চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। তিনি নিয়মিত মাস্টার ফার্মেসিতে বসে রোগী দেখতেন এবং সাধারণ মানুষের কাছে ছিলেন অত্যন্ত প্রিয় একজন চিকিৎসক। তাঁর হাস্যোজ্জ্বল আচরণ, সাদা মনের ব্যক্তিত্ব এবং মানবিক গুণাবলির জন্য তিনি সবার কাছে বিশেষভাবে সমাদৃত ছিলেন।

ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন একজন ধর্মপ্রাণ মানুষ। নিয়মিত নামাজ আদায় করতেন এবং সবার সাথে সদা হাসিমুখে কথা বলতেন।

এ বিষয়ে মাস্টার ফার্মেসীর মোঃ রাসেল শোক প্রকাশ করে বলেন, “ডা. শরিফুল ইসলাম মোল্লা প্রায় ৩০ বছর ধরে আমাদের এখানে রোগী দেখতেন। তিনি ছিলেন অত্যন্ত ভালো মনের মানুষ এবং এলাকার অসংখ্য মানুষের সাথে তাঁর আত্মিক সম্পর্ক গড়ে উঠেছিল। তাঁর মৃত্যুতে আমরা একজন অভিভাবকতুল্য মানুষকে হারালাম।”

আজ বাদ যোহর সিরাজগঞ্জের কাঠলর পুল মাদ্রাসা মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। তাঁর ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের রূহের মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।

আল্লাহ তাঁকে জান্নাতের উঁচু মাকাম দান করুন। আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা