April 19, 2026, 6:24 pm
শিরোনাম :
​কুমিল্লায় শিক্ষককে কুপিয়ে জখমের প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন জলঢাকায় মধ্য কাজীরহাট বালিকা হাফিজিয়া মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ গোপালগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ এসএসসি পরীক্ষা ২০২৬: পিরোজপুরে কক্ষ পরিদর্শকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা রায়গঞ্জ পৌর বিএনপি’র উদ্যোগে এমপি আয়নুল হককে নাগরিক সংবর্ধনা ডাকাতের সঙ্গে একাই লড়লেন শিক্ষক,রক্তক্ষয়ী সংঘর্ষে এক ডাকাত নিহত শক্তি বাড়াচ্ছে এনসিপি, যুক্ত হচ্ছেন জুলাই নেতারা তারেক রহমানের বগুড়া সফর সফল করতে সিরাজগঞ্জে বিএনপির ঐক্যবদ্ধ প্রস্তুতি,প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত লোহাগাড়ায় রেকর্ড ২৪ ঘণ্টায় মাত্র ৫৫ মিনিট বিদ্যুৎ—তাও টুকরো টুকরো, চরম ভোগান্তিতে জনজীবন নীলফামারীর ডোমারে সড়ক অবরোধ ও উত্তেজনা: টোল আদায়কারীকে গণধোলাই

নীলফামারীর ডোমারে সড়ক অবরোধ ও উত্তেজনা: টোল আদায়কারীকে গণধোলাই

শহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার নিলফামারী

নীলফামারীর ডোমারে সড়ক অবরোধ ও উত্তেজনা: টোল আদায়কারীকে গণধোলাই

জেলা প্রতিনিধি, নীলফামারী

নীলফামারীর ডোমার উপজেলায় ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান থেকে টোল আদায়ের প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন চালকরা। শনিবার (সকাল সাড়ে ১১টার দিকে) ডোমার উপজেলা শহরে অটোরিকশা, রিকশা ও ভ্যান চালকরা একত্রিত হয়ে এই আন্দোলন শুরু করেন। এ সময় টানা প্রায় ৪ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন তারা।
অবরোধ চলাকালে টোল আদায়কারীর সঙ্গে চালকদের বাকবিতণ্ডা সৃষ্টি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে টোল আদায়কারী আব্দুর রশিদ গণধোলাইয়ের শিকার হন।
চালকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে টোল আদায়ের নামে তাদের হয়রানি করা হচ্ছে। মঞ্জু ইসলাম নামে এক অটোচালক জানান, সকালে গাড়ি নিয়ে বের হলে টাকা না থাকলে চাবি কেড়ে নেওয়া হয় এবং অনেক সময় মারধরের শিকারও হতে হয়।
এ বিষয়ে ইজারাদার শরিফুল ইসলাম পাপ্পু বলেন, পৌরসভার নিয়ম অনুযায়ী শহরের ভেতরে চলাচলকারী অটোরিকশা, রিকশা ও ভ্যান থেকে নির্ধারিত কর নেওয়া হয়। এজন্য বিভিন্ন টোল পয়েন্টে লোক নিয়োজিত রয়েছে।
ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী বলেন, “চাঁদাবাজদের কোনো জায়গা নেই। পৌরসভার নিয়মতান্ত্রিক কার্যক্রম চলবে, তবে কোনো ধরনের অনিয়ম বা চাঁদাবাজি বরদাস্ত করা হবে না।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা