April 17, 2026, 12:08 pm
শিরোনাম :
পাটগ্রাম উপজেলায় জ্বালানি তেল বিতরণে অনিয়মের অভিযোগ লামার মাতামুহুরী নদীর সাদাপাথরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ, মরদেহ উদ্ধার চিরিরবন্দরে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ প্রস্তাব অনুমোদন নীলফামারী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের যাতায়াত দুর্ভোগের অবসান ঘটাতে উদ্বোধন হলো বাস সার্ভিস রায়গঞ্জে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার লামার আজিজনগরে ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলার অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি হোয়াইট ফিক স্টেশন রিসোট থেকে পর্যটন মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ রয়েছে । নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল মোতালেব আপেল সম্পাদক শাহাদাৎ বাবু গোপালগঞ্জ সিভিল সার্জন অফিসে “হাম- রুবেলা টিকাদান ক্যাম্পেইন

চিরিরবন্দরে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক

মোঃ আরিফুল ইসলাম উপজেলা প্রতিনিধি চিরিরবন্দর দিনাজপুর

চিরিরবন্দরে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক পুলিশের হাতে

মোঃ আরিফুল ইসলাম
উপজেলা প্রতিনিধি
চিরিরবন্দর দিনাজপুর

দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল বুধবার দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের ভোলানাথপুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় থানার এসআই ইব্রাহিমের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ জনৈক আবু বক্করের বাড়িতে অভিযান চালায়।
অভিযানকালে তার ছেলে সিরাজুল ইসলাম (১৯)-কে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে তার কাছ থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
থানার অফিসার ইনচার্জ মাহমুদুন-নবী জানান, আটককৃত যুবককে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া মাদক নির্মূলে থানা এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা