April 17, 2026, 10:30 am
শিরোনাম :
পাটগ্রাম উপজেলায় জ্বালানি তেল বিতরণে অনিয়মের অভিযোগ লামার মাতামুহুরী নদীর সাদাপাথরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ, মরদেহ উদ্ধার চিরিরবন্দরে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ প্রস্তাব অনুমোদন নীলফামারী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের যাতায়াত দুর্ভোগের অবসান ঘটাতে উদ্বোধন হলো বাস সার্ভিস রায়গঞ্জে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার লামার আজিজনগরে ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলার অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি হোয়াইট ফিক স্টেশন রিসোট থেকে পর্যটন মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ রয়েছে । নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল মোতালেব আপেল সম্পাদক শাহাদাৎ বাবু গোপালগঞ্জ সিভিল সার্জন অফিসে “হাম- রুবেলা টিকাদান ক্যাম্পেইন

রায়গঞ্জে ধানগড়ায় জমকালো ফুটবল ফাইনাল অনুষ্ঠিত

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

রায়গঞ্জে ধানগড়ায় জমকালো ফুটবল ফাইনাল অনুষ্ঠিত

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি,সিরাজগঞ্জ।

“মাদককে না বলি, খেলাকে হ্যাঁ বলি”—এই স্লোগানে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়ায় অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমকালো ফাইনাল খেলা।

ধানগড়া ফুটবলার্সের আয়োজনে ফাইনাল ম্যাচটি ১১ এপ্রিল ২০২৬ (শনিবার) বিকাল ৩:০০ ঘটিকায় ধানগড়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
খেলায় মুখোমুখি হয় ধানগড়া ফুটবল একাডেমি ও গুণগাঁতী আদর্শ ফুটবল একাডেমী।
খেলা শুরু হওয়ার পর থেকেই দুই দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ম্যাচের প্রথম গোলটি হয়। দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করে খেলার উত্তেজনা বাড়িয়ে তোলে খেলোয়াড়রা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ পর্যন্ত ধানগড়া ফুটবল একাডেমী চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে জয়লাভ করে।

ম্যাচে তালহা ও সজিব গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাদের অসাধারণ পারফরম্যান্সে দর্শকরা মুগ্ধ হন।

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রথম পুরস্কার হিসেবে ৬,০০০ টাকা এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে ৪,০০০ টাকা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ মোঃ দুলাল হোসেন খান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, রায়গঞ্জ উপজেলা বিএনপি।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাইফুল্লাহ ইবনে সাঈদ (সজল), সদস্য সচিব, রায়গঞ্জ উপজেলা ছাত্রদল

এবং মোঃ আব্দুর রাজ্জাক জুয়েল, সাবেক সভাপতি, রায়গঞ্জ উপজেলা ছাত্রদল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ শামছুল ইসলাম, মো: হাতেম আলী সুজন, মোঃ রাশেদুল হাসান মিরন, ডা. কে এইচ মুরাদ, ডা. মাহমুদুল হক মাহমুদ, মোঃ মাকসুদুল হাসান সোহান, মোঃ খায়রুল হাসান সুজন, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ রনি আবু হানিফা আকন্দ এবং ডা. মোঃ সাইফ-উদ্দিন আহমেদ সহ আরো অনেকেই ছিলো।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন তমাল সরকার এবং পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন আল মামুন। পুরো আয়োজনটি পরিচালনা করে ধানগড়া ফুটবলার্স, ধানগড়া রায়গঞ্জ পৌরসভা, সিরাজগঞ্জ।

উদ্বোধক মোঃ সাইফুল্লাহ ইবনে সাঈদ (সজল) বলেন:
“যুব সমাজকে সুস্থ ও সুন্দর রাখতে খেলাধুলার বিকল্প নেই। আমরা চাই এই ধরনের টুর্নামেন্ট নিয়মিত আয়োজন হোক এবং আরও বড় পরিসরে ছড়িয়ে পড়ুক।”

বিশেষ অতিথি আলহাজ্ব মোঃ শামছুল ইসলাম বলেন:
“মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি আয়োজকদের এমন সুন্দর উদ্যোগকে সাধুবাদ জানাই। পাশাপাশি বিএনপি সবসময় তরুণ সমাজের উন্নয়ন ও খেলাধুলার প্রসারে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের ইতিবাচক উদ্যোগের পাশে থাকবে।”

প্রধান মেহমান তার বক্তব্যে বলেন, “যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের সুস্থ পথে পরিচালিত করবে।”
উৎসবমুখর পরিবেশে দর্শকদের উপস্থিতিতে পুরো আয়োজনটি ছিল অত্যন্ত সুশৃঙ্খল ও প্রাণবন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা