বগুড়া শেরপুর সড়ক দুর্ঘটনায় রিফা নামের স্কুল ছাত্রী অকাল মৃত্যু।
স্টাফ রিপোর্টার কামরুজ্জামান সরকার
গত ২ এপ্রিল রোজ বৃহস্পতিবার ররোয়া গ্রামের আব্দুর রাজ্জাক মেয়ে সীমাবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী মোছাঃ ইসরাত জাহান রিফা খাতুন (১০) _স্কুল ছুটি হওয়ার পরে বাড়ীতে ফেরার পথে একতা পরিবহন গাড়িটি উল্টো পথে আসা কোচ গাড়ি সাথে ধাক্কায় মর্মান্তিক ভাবে আহত হয়। প্রচুর রক্তক্ষরণ হলে তাৎক্ষণিক বগুড়া সজিমেক হাসপাতালে ভর্তি করানো হয়-এবং তাকে আইসিইউতে রেখে চিকিৎসাধীন অবস্থায় ০৮ এপ্রিল সকালে মৃত্যু বরণ করেন।
উল্লেখ্য বগুড়া শেরপুর সীমাবাড়ী গাড়ুই ব্রীজ থেকে উল্টো পথে বিভিন্ন কোম্পানির কোচগাড়ী। নিয়মনীতির তোয়াক্কা না করে হরহামেশা চলছে উল্টো পথে চলে গাড়ি গুলো । এতে করে প্রায়ই দুর্ঘটনা প্রবণতা বেরেই চলছে। বগুড়া শেরপুর চান্দাইকোনা বগুড়া বাজার যাওয়ার পথে – এবং বাড়ীতে আসার পথে সাধারণ জনগন এবং /ছাত্রী স্কুল যাতায়াতের সময় প্রাণহানির শিকার হচ্ছে । বিশেষ করে কোচগাড়ী গুলো হোটেলে খাওয়ার দাওয়া শেষে এবং হোটেলে খাবার খাওয়া জন্য ঠুকতে উল্টোপথে গাড়ির যাতায়াত বেড়েছে। ট্রাফিক পুলিশ মাঝে মধ্যে নিয়ম ভঙ্গের অভিযোগে যানবাহন আটকের পর মামলা দায়ের করে; কিন্তু কোনোভাবেই এসব অনিয়ম বন্ধ হচ্ছে না। রাস্তায় চলাচলে মানুষ সচেতন হলেও শুধু উল্টো পথে বেপরোয়া যানবাহন চলাচলের কারণে দুর্ঘটনার শিকার হচ্ছেন ।এর আগে ও এমন দূর্ঘটনায় শিকার হয়েছিলেন ,ররোয়া পশ্চিমপাড়া একজন তরুণ মোঃ সাফিন। কিন্তু থেমে নেই উল্টো পথে গাড়ী চলাচল। এই গাড়ি চলাচলে ব্যাপক দূর চিন্তায় মধ্যে আছে সাধারণ জনগন ও স্কুলগামী ছাত্র-ছাত্রীরা।
কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এ প্রবণতা আরও তীব্র হয়ে উঠেছে। । এতো সড়ক দূর্ঘটনায় থেমে নেই প্রতিদিন হরমশেই চলছে উল্টো পথে কোচগাড়ী -প্রতিদিনের যাতায়াতকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে জনসাধারণ জীবনকে। তবে এই মৃত্যুর বিষয়টিকে নিয়ে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।