April 17, 2026, 12:09 pm
শিরোনাম :
পাটগ্রাম উপজেলায় জ্বালানি তেল বিতরণে অনিয়মের অভিযোগ লামার মাতামুহুরী নদীর সাদাপাথরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ, মরদেহ উদ্ধার চিরিরবন্দরে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ প্রস্তাব অনুমোদন নীলফামারী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের যাতায়াত দুর্ভোগের অবসান ঘটাতে উদ্বোধন হলো বাস সার্ভিস রায়গঞ্জে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার লামার আজিজনগরে ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলার অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি হোয়াইট ফিক স্টেশন রিসোট থেকে পর্যটন মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ রয়েছে । নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল মোতালেব আপেল সম্পাদক শাহাদাৎ বাবু গোপালগঞ্জ সিভিল সার্জন অফিসে “হাম- রুবেলা টিকাদান ক্যাম্পেইন

নীলফামারী প্রেসক্লাব নির্বাচনে রাব্বী-সিয়াম সভাপতি, সাধারণ সম্পাদক মামুন

শহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার নিলফামারী

নীলফামারী প্রেসক্লাব নির্বাচনে সমান ভোটে রাব্বী-সিয়াম সভাপতি, সাধারণ সম্পাদক মামুন

মো:শহিদুল ইসলাম, নীলফামারী

 ০৭ এপ্রিল ২০২৬,

নীলফামারী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে ব্যতিক্রমী পরিস্থিতির সৃষ্টি হয়েছে সভাপতি পদে। সমান ভোট পাওয়ায় সভাপতি হিসেবে দায়িত্ব ভাগাভাগি করে পালন করবেন দুই প্রার্থী—হাসান রাব্বী প্রধান ও মনঞ্জুরুল আলম সিয়াম। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মিল্লাদুর রহমান মামুন।

সোমবার (৬ এপ্রিল) প্রেসক্লাব মিলনায়তনে সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। 

নির্বাচনে সভাপতি পদে আরটিভির জেলা প্রতিনিধি হাসান রাব্বী প্রধান এবং মাছরাঙা টেলিভিশনের মনঞ্জুরুল আলম সিয়াম সমান সংখ্যক ভোট পান। পরবর্তীতে সমঝোতার ভিত্তিতে সিদ্ধান্ত হয়—দু’জন এক বছর করে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

একই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে এটিএন নিউজের মিল্লাদুর রহমান মামুন জয়লাভ করেন।

নির্বাচনের অন্যান্য পদে বিজয়ীরা হলেন— সহ-সভাপতি পদে ভুবন রায় নিখিল (বাসস), আনোয়ারুল আলম প্রধান (চ্যানেল আই), শীষ রহমান (ইত্তেফাক) ও মোস্তাফিজুর রহমান সবুজ (সাপ্তাহিক নীল চোখ)। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নাসির উদ্দিন শাহ মিলন (দিনকাল) ও আব্দুর রশিদ শাহ (নিউজ ২৪)।

দপ্তর সম্পাদক এমআর চৌধুরী রাজু (ডেইলি সান), অর্থ সম্পাদক এম আবুল হোসেন শাহ (বাণিজ্য প্রতিদিন), প্রচার ও প্রকাশনা সম্পাদক নাঈম শাহ (কালের কণ্ঠ) এবং ক্রীড়া সম্পাদক মোশাররফ হোসেন (খোলা কাগজ) নির্বাচিত হয়েছেন।

এছাড়া নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন—মীর মাহমুদুল হাসান আস্তাক (প্রথম আলো), কাজী মাহবুবুল হক দোদুল (নীলকথা), সাদেকুর রহমান শাহ স্কলার (আজকের বিজনেস বাংলাদেশ), বাপ্পী রহমান (নিউ এইজ), বিএম খাজা নেওয়াজ (আমার বার্তা), মুসফিকুর রহমান সৈকত (ইনকিলাব) ও আলী সাদ্দাম (সিএন বাংলা)।

কার্যনির্বাহী পরিষদের মোট ২১টি পদের মধ্যে ১৯টিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। অবশিষ্ট দুই পদে—সাহিত্য, সংস্কৃতি ও পাঠাগার সম্পাদক পদে আব্দুল বারী (বাংলাদেশ প্রতিদিন) এবং তথ্যপ্রযুক্তি ও গবেষণা সম্পাদক পদে আরিফুল ইসলাম (আমাদের পত্রিকা) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

প্রধান নির্বাচন কমিশনার মো. সামসুল ইসলাম জানান, প্রেসক্লাবের ৫২ জন ভোটারের মধ্যে ৪৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৭টি ভোট বাতিল ঘোষণা করা হয়।

এদিকে, সমান ভোটে সভাপতি নির্বাচন এবং দায়িত্ব ভাগাভাগির সিদ্ধান্ত নীলফামারী প্রেসক্লাবের ইতিহাসে বিরল দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই সমঝোতা ভবিষ্যতে সংগঠনের ঐক্য ও কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা