July 30, 2026, 11:31 pm
শিরোনাম :
সিংড়ার চলনবিলে বজ্রপাতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হাতিয়ায় হিন্দু পল্লী চিকিৎসকের দোকানে হামলার অভিযোগ, আটক ৩ ​জলঢাকায় ফুয়েল কার্ড প্রাপ্তি আরও সহজ: শর্ত শিথিল করল উপজেলা প্রশাসন বজ্রপাতে যুবকের মৃত্যু, এলাকায় শোক সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ ৩ জন নিহত, আহত ১ এসএসসি পরীক্ষা চলাকালে হলের চলন্ত ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর মাথায় লামার সরইয়ে বিদ্যুৎ সংকটের কারণে তীব্র গরমে ১৮ শিক্ষার্থীর হিট স্টক কুমিল্লায় এআরও বুলেট বৈরাগী হত্যার প্রতিবাদে ডুমুরিয়ায় মানববন্ধন লোহাগাড়ার বড়হাতিয়ায় ৫০তম জবলে সিরাত মাহফিল সম্পন্ন, ঐতিহ্যের পেছনে বলিখেলার ইতিহাস নেছারাবাদে জন্মগতভাবে বিকলঙ্গ সন্তান ত্যাগে পিতার চাপ, মায়ের দৃঢ় অবস্থান

সুন্দরগঞ্জে ইটবোঝাই টলি প্রতিযোগিতায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা, আহত ৪

মুহিবুল্লাহ মেহেদী সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি

সুন্দরগঞ্জে ইটবোঝাই টলি প্রতিযোগিতায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা, আহত ৪

মোঃ মহিবুল্লাহ মেহেদী
সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি, গাইবান্ধা

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার উত্তর বামনজল (দোলাপাড়া) এলাকার বটতলার কাছে আজ সোমবার (৬ এপ্রিল ২০২৬) ইট বোঝাই টলি প্রতিযোগিতা করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪ জন গুরুতর আহত হয়েছেন।

আহতরা হলেন—
মোঃ রেজাউল ইসলাম (১৮), পিতা: মোঃ আতিকুল ইসলাম, গ্রাম: ছাইতানতোলা।
মোঃ শহিদুল ইসলাম (২৭), পিতা: মোঃ আতোয়ার রহমান, গ্রাম: পূর্ব বৈদনাথ (শেখপাড়া)।
মোঃ সাইফুল ইসলাম (২৮), পিতা: মোঃ সৈয়দ আলী, গ্রাম: নাচনী ঘগোয়া।
মোঃ আব্দুল্লাহ(২), পিতা: মোঃ শহিদুল ইসলাম, গ্রাম: শেখপাড়া।

স্থানীয় সূত্রে জানা যায়, ইট বোঝাই টলি নিয়ে প্রতিযোগিতা করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে। এতে টলিতে থাকা কয়েকজন গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এলাকাবাসীর মতে, টলি প্রতিযোগিতার মতো ঝুঁকিপূর্ণ কার্যক্রমের কারণেই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। এ বিষয়ে সচেতন মহল প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা