July 29, 2026, 8:52 pm
শিরোনাম :
সিংড়ার চলনবিলে বজ্রপাতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হাতিয়ায় হিন্দু পল্লী চিকিৎসকের দোকানে হামলার অভিযোগ, আটক ৩ ​জলঢাকায় ফুয়েল কার্ড প্রাপ্তি আরও সহজ: শর্ত শিথিল করল উপজেলা প্রশাসন বজ্রপাতে যুবকের মৃত্যু, এলাকায় শোক সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ ৩ জন নিহত, আহত ১ এসএসসি পরীক্ষা চলাকালে হলের চলন্ত ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর মাথায় লামার সরইয়ে বিদ্যুৎ সংকটের কারণে তীব্র গরমে ১৮ শিক্ষার্থীর হিট স্টক কুমিল্লায় এআরও বুলেট বৈরাগী হত্যার প্রতিবাদে ডুমুরিয়ায় মানববন্ধন লোহাগাড়ার বড়হাতিয়ায় ৫০তম জবলে সিরাত মাহফিল সম্পন্ন, ঐতিহ্যের পেছনে বলিখেলার ইতিহাস নেছারাবাদে জন্মগতভাবে বিকলঙ্গ সন্তান ত্যাগে পিতার চাপ, মায়ের দৃঢ় অবস্থান

নন্দীগ্রামে দুই সড়ক দুর্ঘটনা: বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, পৃথক ঘটনায় আহত ২

কামরুজ্জামান সরকার স্টাফ রিপোর্টার

নন্দীগ্রামে দুই সড়ক দুর্ঘটনা: বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, পৃথক ঘটনায় আহত ২

কামরুজ্জামান সরকার
স্টাফ রিপোর্টার

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় পৃথক দুই সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত।

প্রথম দুর্ঘটনাটি ঘটে রোববার দুপুরে উপজেলার কুন্দরহাট এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে। সেখানে একটি দ্রুতগতির বাস সিএনজিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সিএনজি চালকসহ ২ জন নিহত হন। এ ঘটনায় শিশুসহ আরও ৩ জন আহত হন। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ তথ্য জানিয়েছে

অন্যদিকে, সোমবার বিকাল আনুমানিক ৪টার দিকে উপজেলার রণবাঘা এলাকায় আরেকটি সড়ক দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, একটি সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে সিএনজিতে থাকা ২ জন যাত্রী আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান।

আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত না হলেও অতিরিক্ত গতি ও সড়কের অবস্থাকে দায়ী করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা