April 17, 2026, 4:32 pm
শিরোনাম :
রায়গঞ্জে শ্যালো মেশিন চুরি, পুলিশি অভিযানে উদ্ধার—আটক ২ লোহাগড়ায় ভয়াবহ বিদ্যুৎ সংকট: অচল জনজীবন, চরম দুর্ভোগে সাধারণ মানুষ নুরুল আমি নিঝুম দ্বীপে বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে মিথ্যা প্রচারণা, প্রতিবাদে সংবাদ সম্মেলন পাটগ্রাম উপজেলায় জ্বালানি তেল বিতরণে অনিয়মের অভিযোগ লামার মাতামুহুরী নদীর সাদাপাথরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ, মরদেহ উদ্ধার চিরিরবন্দরে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ প্রস্তাব অনুমোদন নীলফামারী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের যাতায়াত দুর্ভোগের অবসান ঘটাতে উদ্বোধন হলো বাস সার্ভিস রায়গঞ্জে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার লামার আজিজনগরে ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলার অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় তরুণ কে পিটিয়ে হত্যা

ইব্রাহিম হাওলাদার

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় তরুণ কে পিটিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দ্বীন ইসলাম (২৫) নামে এক তরুণ সাংবাদিককে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গণপিটুনি দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত দ্বীন ইসলাম কসবা উপজেলার শিমরাইল গ্রামের মধ্যপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, হত্যার রহস্য উদঘাটনে তারা কাজ করছে।

এ ঘটনায় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বাংলাদেশ সাংবাদিক ফোরামের সদস্যরা দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা বলেন, “এভাবে একজন সাংবাদিককে পিটিয়ে হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

বিবৃতিতে উল্লেখ করা হয়, নিহত দ্বীন ইসলাম দীর্ঘদিন ধরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছিলেন এবং এ কারণে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি ও মহলের সঙ্গে তার বিরোধ চলছিল। নিজের নিরাপত্তার কথা চিন্তা করে তিনি কুমিল্লা শহরে বাসা ভাড়া নিয়ে থাকতেন। ঈদ উপলক্ষে পরিবারের সঙ্গে সময় কাটাতে বাড়িতে এলে এই মর্মান্তিক ঘটনার শিকার হন।

সাংবাদিক নেতারা আরও বলেন, প্রকৃত দোষীদের দ্রুত গ্রেপ্তার করা হলে হত্যার রহস্য উদঘাটন সম্ভব হবে। অন্যথায় সাংবাদিক সমাজ আরও কঠোর আন্দোলনে নামবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা