July 29, 2026, 10:27 pm
শিরোনাম :
সিংড়ার চলনবিলে বজ্রপাতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হাতিয়ায় হিন্দু পল্লী চিকিৎসকের দোকানে হামলার অভিযোগ, আটক ৩ ​জলঢাকায় ফুয়েল কার্ড প্রাপ্তি আরও সহজ: শর্ত শিথিল করল উপজেলা প্রশাসন বজ্রপাতে যুবকের মৃত্যু, এলাকায় শোক সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ ৩ জন নিহত, আহত ১ এসএসসি পরীক্ষা চলাকালে হলের চলন্ত ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর মাথায় লামার সরইয়ে বিদ্যুৎ সংকটের কারণে তীব্র গরমে ১৮ শিক্ষার্থীর হিট স্টক কুমিল্লায় এআরও বুলেট বৈরাগী হত্যার প্রতিবাদে ডুমুরিয়ায় মানববন্ধন লোহাগাড়ার বড়হাতিয়ায় ৫০তম জবলে সিরাত মাহফিল সম্পন্ন, ঐতিহ্যের পেছনে বলিখেলার ইতিহাস নেছারাবাদে জন্মগতভাবে বিকলঙ্গ সন্তান ত্যাগে পিতার চাপ, মায়ের দৃঢ় অবস্থান

আকস্মিক ঝড়ে মেঘনায় ট্রলারডুবি, প্রাণ গেল জেলে বেচু মাঝির

মীর শাহীন সবুজ জেলা প্রতিনিধি ভোলা।

আকস্মিক ঝড়ে মেঘনায় ট্রলারডুবি, প্রাণ গেল জেলে বেচু মাঝির

‎মীর শাহীন
জেলা প্রতিনিধি
ভোলা।

‎ভোলার চরফ্যাশনে মেঘনায় মাছ ধরতে গিয়ে আকস্মিক ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবিতে নুরে আলম ওরফে বেচু মাঝি (৬৫) নামে এক জেলে নিহত হয়েছেন।

‎শুক্রবার (২০ মার্চ) বিকেলে চরপাতিলা বয়ার চর সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরার সময় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

‎নিহত নুরে আলম ওরফে বেচু মাঝি চরফ্যাশন উপজেলার চর মানিকা ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ডের চর ফারুকী গ্রামের বাসিন্দা মৃত মজিবল হকের ছেলে।

‎নিহতের ছেলে শাহীন জানান, বৃহস্পতিবার বিকেলে তিনি ও তার বাবা বেচু মাঝি এবং ভাই সাকিলকে নিয়ে চরপাতিলা সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরতে যান। শুক্রবার বিকেলে হঠাৎ প্রবল ঝড় শুরু হলে তাদের মাছ ধরার ট্রলারটি উল্টে যায়। এ সময় তার বাবা বেচু মাঝি ট্রলারের নিচে চাপা পড়ে পানিতে ডুবে যান এবং আর উপরে উঠতে পারেননি।

‎তিনি আরও জানান, আমার ভাই সাকিল জালের বয়া ধরে কোনোভাবে পানিতে ভেসে থেকে প্রাণে বেঁচে যান। কিছুক্ষণ পর বাবা বেচু মাঝির মরদেহ ভেসে উঠলে তাকে নিয়ে প্রায় দুই ঘণ্টা সাঁতার কেটে মরদেহটি চরপাতিলা নদীর তীরে নিয়ে আসেন। পরে স্থানীয়দের সহায়তায় রাত প্রায় ১০টার দিকে মরদেহ বাড়িতে পৌঁছানো হয়।

‎স্থানীয় বাসিন্দা আব্বাস উদ্দিন ও শাহীন পিটার জানান, বেচু মাঝি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তায় পড়েছে। তার ৯ সন্তান রয়েছে, যার মধ্যে ৩০ বছর বয়সী এক প্রতিবন্ধী মেয়ে রয়েছে। পরিবারটির পাশে সরকার ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের দাঁড়ানোর আহ্বান জানান তারা।

‎দক্ষিণ আইচা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই হুমায়ুন কবির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

‎চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, নিহত জেলে নিবন্ধিত হয়ে থাকলে তার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে। এবং মৎস্য বিভাগ সবসময় তাদের পাশে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা