April 17, 2026, 4:33 pm
শিরোনাম :
রায়গঞ্জে শ্যালো মেশিন চুরি, পুলিশি অভিযানে উদ্ধার—আটক ২ লোহাগড়ায় ভয়াবহ বিদ্যুৎ সংকট: অচল জনজীবন, চরম দুর্ভোগে সাধারণ মানুষ নুরুল আমি নিঝুম দ্বীপে বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে মিথ্যা প্রচারণা, প্রতিবাদে সংবাদ সম্মেলন পাটগ্রাম উপজেলায় জ্বালানি তেল বিতরণে অনিয়মের অভিযোগ লামার মাতামুহুরী নদীর সাদাপাথরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ, মরদেহ উদ্ধার চিরিরবন্দরে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ প্রস্তাব অনুমোদন নীলফামারী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের যাতায়াত দুর্ভোগের অবসান ঘটাতে উদ্বোধন হলো বাস সার্ভিস রায়গঞ্জে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার লামার আজিজনগরে ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলার অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি

বাংলাদেশ বার কাউন্সিলে নিবন্ধিত হলেন জলঢাকার সন্তান তৌহিদুর রহমান

নীলফামারী প্রতিনিধি মো:শহিদুল ইসলাম

বাংলাদেশ বার কাউন্সিলে নিবন্ধিত হলেন জলঢাকার সন্তান তৌহিদুর রহমান

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর জলঢাকা উপজেলার কৃতি সন্তান তৌহিদুর রহমান বাংলাদেশ বার কাউন্সিলে নিবন্ধিত হয়ে আইন পেশায় আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হয়েছেন। এ অর্জনে স্থানীয় মহলে আনন্দ ও শুভেচ্ছার জোয়ার বইছে।

জানা যায়, তৌহিদুর রহমান ইতোমধ্যে নীলফামারী জেলা বার অ্যাসোসিয়েশনে নিয়মিতভাবে সিনিয়র আইনজীবীদের সঙ্গে দেওয়ানী ও ফৌজদারি—উভয় বিভাগে আইন চর্চা করে আসছেন। পেশাগত দায়িত্বের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত থেকে সমাজসেবামূলক কর্মকাণ্ডেও অংশগ্রহণ করছেন। শিক্ষাজীবনে তিনি রংপুর সরকারি কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং কারমাইকেল কলেজ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি আইন কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করে আইন পেশায় নিজেকে প্রস্তুত করেন।

তরুণ এই আইনজীবী বলেন, আদালত প্রাঙ্গণে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের আইনি অধিকার রক্ষায় তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চান। এজন্য তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা