উপজেলার সকল দপ্তরে সততা ও ন্যায়পরায়ণতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা এমপি আব্দুস সাত্তারের
মোঃ সোহেল রানা, ডোমার উপজেলা প্রতিনিধি
নীলফামারীর ডোমার উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার( ১৬মার্চ) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শায়লা সাঈদ তন্বী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১আসনের এমপি মহোদয় অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।
এ সময় তিনি উপজেলার সকল দপ্তরে যথার্থভাবে সততা ও ন্যায়পরায়ণতার সাথে দায়িত্ব পালনের জন্য নির্দেশনা প্রদান করেন।
এসময় সভায় উপজেলা বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক কর্মকাণ্ড, সরকারি সেবা কার্যক্রম এবং চলমান প্রকল্পসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে ডোমার থানা অফিসার ইনচার্জ, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি উন্নয়ন, অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করেন উপস্থিত বক্তারা।
উপজেলা স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ,প্রাণিসম্পদ,প্রাথমিক শিক্ষা বিভাগ, উপজেলা প্রকৌশল বিভাগ, উপজেলা ত্রাণ শাখা, উপজেলা পরিবার পরিকল্পনা, উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগ, উপজেলা মৎস্য দপ্তর, উপজেলা মহিলা বিষয়ক, জনস্বাস্থ্য প্রকৌশল,উপজেলা সমাজসেবা, উপজেলা পল্লীওদারিদ্র্ বিমোচন ফাউন্ডেশন,বন বিভাগ,উপজেলা সমবায় বিভাগ, উপজেলা আনসার ও ভিডিপি বিভাগ, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ যুব উন্নয়ন বিভাগ, নির্বাচন কমিশন, পরিসংখ্যান বিভাগ, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, পল্লী বিদ্যুৎ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।