লালমনিরহাটে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার
মিনহাজুল হক বাপ্পী লালমনিরহাট জেলা প্রতিনিধি:
লালমনিরহাটে কনস্টেবল হতে নায়েক পদে পদোন্নতি পাওয়া এক পুলিশ সদস্যকে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে। আজ (১৫ মার্চ) সকালে পুলিশ সুপারের কার্যালয়ে জেলা পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান এই ব্যাজ পরিয়ে দেন।
অনুষ্ঠানে পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত সদস্যকে অভিনন্দন জানিয়ে বলেন, “পদোন্নতি মানেই দায়িত্ব বেড়ে যাওয়া। সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দেশ ও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে হবে।”
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব শেখ মোঃ জিন্নাহ আল মামুনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্যাজ পরিধান শেষে পদোন্নতিপ্রাপ্ত সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।