July 30, 2026, 11:31 pm
শিরোনাম :
সিংড়ার চলনবিলে বজ্রপাতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হাতিয়ায় হিন্দু পল্লী চিকিৎসকের দোকানে হামলার অভিযোগ, আটক ৩ ​জলঢাকায় ফুয়েল কার্ড প্রাপ্তি আরও সহজ: শর্ত শিথিল করল উপজেলা প্রশাসন বজ্রপাতে যুবকের মৃত্যু, এলাকায় শোক সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ ৩ জন নিহত, আহত ১ এসএসসি পরীক্ষা চলাকালে হলের চলন্ত ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর মাথায় লামার সরইয়ে বিদ্যুৎ সংকটের কারণে তীব্র গরমে ১৮ শিক্ষার্থীর হিট স্টক কুমিল্লায় এআরও বুলেট বৈরাগী হত্যার প্রতিবাদে ডুমুরিয়ায় মানববন্ধন লোহাগাড়ার বড়হাতিয়ায় ৫০তম জবলে সিরাত মাহফিল সম্পন্ন, ঐতিহ্যের পেছনে বলিখেলার ইতিহাস নেছারাবাদে জন্মগতভাবে বিকলঙ্গ সন্তান ত্যাগে পিতার চাপ, মায়ের দৃঢ় অবস্থান

নববধু নিয়ে বাড়ি ফেরার পথে বাবুর বাড়ি নামক স্থানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৩ সদস্য সহ ১৪ জনের মৃত্যু

মোঃ জুয়েল খান খুলনা বিভাগীয় প্রতিনিধি

নববধু নিয়ে বাড়ি ফেরার পথে বাবুর বাড়ি নামক স্থানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৩ সদস্য সহ ১৪ জনের মৃত্যু।

মোঃ জুয়েল খান খুলনা বিভাগীয় প্রতিনিধি।

নতুন বধু নিয়ে বাড়ি ফেরা হলো না পরিবারের কারোরই বাগেরহাট জেলার রামপাল উপজেলাধীন বাবুর বাড়ি নামক স্থানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৩ জনের মৃত্যু বৃহস্পতিবার আনুমানিক বিকাল ৪ ঘটিকার সময় মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে বলে জানা যায়, বাংলাদেশ নৌবাহিনীর একটি বাস ও একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে, ঘটনা স্থলে সাত জনের মৃত্যু হলেও পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া এবং ভতির পরে আরো সাত জনের মৃত্যুর খবর পাওয়া যায়, বিষয়টি নিশ্চিত করেছেন কাটাখালি হাইওয়ে থানার ওসি মোঃ জাফর আহমেদ, মৃত সকলের বাড়ি একই এলাকায় এবং গাড়ির চালক বাদে সকলেই একই পরিবারের সদস্য বলে জানা যায়, মোংলা থেকে ছেড়ে আসা বাংলাদেশ নৌবাহিনীর একটি বাস এবং বিপরীত দিক থেকে একটি মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে উক্ত ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছেন কাটাখালি হাইওয়ে থানার এসআই হাসানুজ্জামান, উক্ত মাইক্রোবাসটি কয়রা উপজেলা থেকে নববধূ নিয়ে মোংলার উদ্দেশ্য ছেড়ে আসেন ইতি পথে বেপরোয়া বাংলাদেশ নৌবাহিনীর একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহত হয়েছেন বাংলাদেশ হাইওয়ে পুলিশ কাটাখালি থানার ওসি জফর আহম্মেদ তিনি আমাদেরকে বলেন দুর্ঘটনাটি ঘটার কিছুক্ষণের মধ্যে খবর পেয়ে আমার থানার ডিউটি পার্টি সহ আমি নিজেই ঘটনাস্থলে পৌঁছে যাই এবং মৃত এবং আহতদের খুব দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি পরবর্তীতে গাড়ির দুটিকে জব্দ করে কাটাখালি হাইওয়ে থানার আন্ডারে রাখা হয়। তবে এ ব্যাপারে এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি, তবে মৃত ব্যক্তি বর্গের স্বজনদের নিকট হতে জানা যায় তারা সড়ক দুর্ঘটনা আইনে মামলা করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা