July 30, 2026, 11:44 pm
শিরোনাম :
সিংড়ার চলনবিলে বজ্রপাতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হাতিয়ায় হিন্দু পল্লী চিকিৎসকের দোকানে হামলার অভিযোগ, আটক ৩ ​জলঢাকায় ফুয়েল কার্ড প্রাপ্তি আরও সহজ: শর্ত শিথিল করল উপজেলা প্রশাসন বজ্রপাতে যুবকের মৃত্যু, এলাকায় শোক সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ ৩ জন নিহত, আহত ১ এসএসসি পরীক্ষা চলাকালে হলের চলন্ত ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর মাথায় লামার সরইয়ে বিদ্যুৎ সংকটের কারণে তীব্র গরমে ১৮ শিক্ষার্থীর হিট স্টক কুমিল্লায় এআরও বুলেট বৈরাগী হত্যার প্রতিবাদে ডুমুরিয়ায় মানববন্ধন লোহাগাড়ার বড়হাতিয়ায় ৫০তম জবলে সিরাত মাহফিল সম্পন্ন, ঐতিহ্যের পেছনে বলিখেলার ইতিহাস নেছারাবাদে জন্মগতভাবে বিকলঙ্গ সন্তান ত্যাগে পিতার চাপ, মায়ের দৃঢ় অবস্থান

চুনতি হাফেজিয়া মাদ্রাসার পাশে বাইসাইকেল দুর্ঘটনায় মর্মান্তিক ভাবে এক যুবক আহত হয়েছে

নুরুল আমিন লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চুনতি হাফেজিয়া মাদ্রাসার পাশে বাইসাইকেল
দুর্ঘটনায় মর্মান্তিক ভাবে এক যুবক আহত হয়েছে

নুরুল আমিন লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নে চুনতি ডেপুটি বাজারের শাহ জাববারিয়া সড়ক সংলগ্ন হাফিজিয়া মাদ্রাসার ২০০ মিটার পূর্বে এই দুর্ঘটনা ঘটে। জানা যায় সড়ক সংস্কারের কাজ করতে গিয়ে পুরনো কালভার্ট উত্তোলন করার
জন্য ও নতুন কালভার্ট বসানোর জন্য বিশাল আকারে গর্ত করে অটো রিক্সা অটো সি এন জি চলাচল বিচ্ছিন্ন করে রাখে কন্ট্রাক্টর।

জানা যায় দিনের বেলায় কাজ চলমান থাকলেও পরিপূর্ণ কাজ শেষ করা সম্ভব হয়নি।
এমতাবস্থায় সায়েমদ্দিন (২১) নামের একটি ছেলে, বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭’৩০ মিনিটের দিকে বাইসাইকেল নিয়ে রাতের অন্ধকারে চুনতি ডেপুটি বাজারের দিকে যাচ্ছিলেন, যাওয়ার পথে বাইসাইকেল সহ ঐ গর্তে পড়ে যায়।এলাকার লোকজন দেখতে পেয়ে তাকে দ্রুত গর্ত থেকে সাইকেলসহ উদ্ধার করে।

দেখা যায় তার মাথায় গুরুতর আঘাত হয়। এবং এলাকাবাসী তাকে আহত অবস্থায় চুনতি বাজারের একটি প্রাইভেট ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা শেষে, উন্নত চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে নিয়ে যাচ্ছে বলে খবর পাওয়া গেছে। জানা যায় আহত সায়েমুদ্দিন আধুনগর ইউনিয়নের
৬নং ওয়ার্ডের বানুর বাপের পাড়ার শামসুল আলমের পুত্র।

তবে এলাকাবাসীর বক্তব্য কন্টাকটারের গাফেলতি র”কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
এরকম অসমাপ্ত কাজে রাতের অন্ধকারে একটি “আলোর” ব্যবস্থা না করে চলে যাওয়াটা
কন্টাকটারের মারাত্মক ধরনের অপরাধ মনে করছেন এলাকাবাসী। কন্টাকটারের নাম এখনো জানা যায়নি, তবে সবাই ধারণা করেছেন কক্সবাজারের চকরিয়া উপজেলায় তার বাড়ি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা