চিরিরবন্দরের বেলতলী-বিন্নাকুড়ি সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা: আহত ৪, একজনের অবস্থা গুরুতর
মোঃ আরিফুল ইসলাম
উপজেলা প্রতিনিধি
চিরিরবন্দর দিনাজপুর
দিনাজপুর চিরিরবন্দর বেলতলী-বিন্নাকুড়ি সড়কে সরকারি ক্লিনিক সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় ৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল আনুমানিক ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেল অতিরিক্ত গতিতে চলছিল। সড়কটি বাঁক হওয়ায় চালক গতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হন। এ সময় মোটরসাইকেলটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে।
দুর্ঘটনায় মোট ৪ জন আহত হন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে পাঠান।
ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা বিরাজ করে। দুর্ঘটনার কারণ ও বিস্তারিত জানার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।