April 17, 2026, 6:20 pm
শিরোনাম :
কবিরহাটে ১৪ বছরের কিশোরের কাছ থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার রায়গঞ্জে শ্যালো মেশিন চুরি, পুলিশি অভিযানে উদ্ধার—আটক ২ লোহাগড়ায় ভয়াবহ বিদ্যুৎ সংকট: অচল জনজীবন, চরম দুর্ভোগে সাধারণ মানুষ নুরুল আমি নিঝুম দ্বীপে বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে মিথ্যা প্রচারণা, প্রতিবাদে সংবাদ সম্মেলন পাটগ্রাম উপজেলায় জ্বালানি তেল বিতরণে অনিয়মের অভিযোগ লামার মাতামুহুরী নদীর সাদাপাথরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ, মরদেহ উদ্ধার চিরিরবন্দরে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ প্রস্তাব অনুমোদন নীলফামারী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের যাতায়াত দুর্ভোগের অবসান ঘটাতে উদ্বোধন হলো বাস সার্ভিস রায়গঞ্জে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোপালগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

লুৎফর সিকদার গোপালগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি

গোপালগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি:

আজ রোজ সোমবার,(২৩ ফেব্রুয়ারী)গোপালগঞ্জ জেলা পুলিশ লাইনস্ ড্রিল শেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ হাবীবুল্লাহ।

এসময় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যদার পুলিশ সদস্যগণ বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন এবং পুলিশ সুপার মহোদয় তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন। পুলিশ সুপার মহোদয় সেসব সমস্যা সমাধানের নিমিত্তে তাৎক্ষণিক সিদ্ধান্ত প্রদান করেন।

উক্ত সভায় সাহসী ও বুদ্ধিদীপ্ত ভূমিকার ফলশ্রুতিতে মাদকদ্রব্য উদ্ধার, ডাকাত গ্রেফতার ও হত্যা মামলার আসামী গ্রেফতার, পরোয়ানা নিষ্পত্তি, প্রসিকিউশন দাখিল, মামলা নিষ্পত্তি, দাপ্তরিক কার্যক্রম সঠিকভাবে সম্পাদনসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখায় দায়িত্বশীল ভূমিকা, পেশাদারিত্ব ও কর্মস্পৃহার জন্য প্রশংসনীয় কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব মুহাম্মদ সরোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), গোপালগঞ্জ, জনাব মোহাম্মদ জিয়াউল হক, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), গোপালগঞ্জ, জনাব সাখাওয়াত হোসেন সেন্টু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), গোপালগঞ্জ , জনাব মোঃ হাসানুর রহমান,সহকারি পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) গোপালগঞ্জ, এবং সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), গোপালগঞ্জ ।

এ সময় গোপালগঞ্জ জেলার সকল ঊর্ধ্বতন কর্মকর্তা, সকল থানার অফিসার ইনচার্জগণ ও সকল পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা