August 1, 2026, 12:51 am
শিরোনাম :
সিংড়ার চলনবিলে বজ্রপাতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হাতিয়ায় হিন্দু পল্লী চিকিৎসকের দোকানে হামলার অভিযোগ, আটক ৩ ​জলঢাকায় ফুয়েল কার্ড প্রাপ্তি আরও সহজ: শর্ত শিথিল করল উপজেলা প্রশাসন বজ্রপাতে যুবকের মৃত্যু, এলাকায় শোক সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ ৩ জন নিহত, আহত ১ এসএসসি পরীক্ষা চলাকালে হলের চলন্ত ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর মাথায় লামার সরইয়ে বিদ্যুৎ সংকটের কারণে তীব্র গরমে ১৮ শিক্ষার্থীর হিট স্টক কুমিল্লায় এআরও বুলেট বৈরাগী হত্যার প্রতিবাদে ডুমুরিয়ায় মানববন্ধন লোহাগাড়ার বড়হাতিয়ায় ৫০তম জবলে সিরাত মাহফিল সম্পন্ন, ঐতিহ্যের পেছনে বলিখেলার ইতিহাস নেছারাবাদে জন্মগতভাবে বিকলঙ্গ সন্তান ত্যাগে পিতার চাপ, মায়ের দৃঢ় অবস্থান

সিরাজগঞ্জের শাহজাদপুরে শশুরবাড়ি যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় ১ যুবকের মৃত্যু

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের শাহজাদপুরে শশুরবাড়ি যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় ১ যুবকের মৃত্যু।

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

শ্বশুরবাড়ি যাওয়ার পথে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী নিহত

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মাদলা শহীদ পেট্রোল পাম্পের সামনে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে হৃদয় হোসেন (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত হৃদয় হোসেন বগুড়া জেলার শেরপুর থানার মামুরশাহী গ্রামের মোঃ দুলাল হোসেনের পুত্র।

ফায়ার ফাইটার সাগর আলী ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহত হৃদয় হোসেন বগুড়া থেকে মোটরসাইকেল চালিয়ে পাবনার বেড়ায় শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন। তিনি শাহজাদপুর উপজেলার মাদলা শহীদ পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী হৃদয় হোসেন নিহত হন।

বিষয়টি নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই মোঃ শাহিনুর রহমান জানিয়েছেন, ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল শেষে নিহতের ছোট ভাই মোঃ ইউসুফ হোসেনের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা