দিনাজপুর জেলা চিরিরবন্দরের আমতলী বাজারে বাসচাপায় স্কুলছাত্র নিহত, আহত ৫ বিচারের দাবিতে সড়ক অবরোধ
মোঃ আরিফুল ইসলাম
উপজেলা প্রতিনিধি
চিরিরবন্দর দিনাজপুর
আজ সকালে অনুমানিক ৯ টায় চিরিরবন্দরের আমতলী বাজার এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গোল্ডেন হোপ স্কুলের এক ছাত্র বাসচাপায় নিহত হয়েছে। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুলে যাওয়ার পথে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ওই ছাত্রের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে নিহত শিক্ষার্থীর সহপাঠী ও স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।নিহতের স্বজনরা দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।