July 29, 2026, 4:54 pm
শিরোনাম :
সিংড়ার চলনবিলে বজ্রপাতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হাতিয়ায় হিন্দু পল্লী চিকিৎসকের দোকানে হামলার অভিযোগ, আটক ৩ ​জলঢাকায় ফুয়েল কার্ড প্রাপ্তি আরও সহজ: শর্ত শিথিল করল উপজেলা প্রশাসন বজ্রপাতে যুবকের মৃত্যু, এলাকায় শোক সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ ৩ জন নিহত, আহত ১ এসএসসি পরীক্ষা চলাকালে হলের চলন্ত ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর মাথায় লামার সরইয়ে বিদ্যুৎ সংকটের কারণে তীব্র গরমে ১৮ শিক্ষার্থীর হিট স্টক কুমিল্লায় এআরও বুলেট বৈরাগী হত্যার প্রতিবাদে ডুমুরিয়ায় মানববন্ধন লোহাগাড়ার বড়হাতিয়ায় ৫০তম জবলে সিরাত মাহফিল সম্পন্ন, ঐতিহ্যের পেছনে বলিখেলার ইতিহাস নেছারাবাদে জন্মগতভাবে বিকলঙ্গ সন্তান ত্যাগে পিতার চাপ, মায়ের দৃঢ় অবস্থান

রায়গঞ্জ উপজেলার পূর্ব লক্ষীকোলা বাজারে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

রায়গঞ্জ উপজেলার পূর্ব লক্ষীকোলা বাজারে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে…

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

পূর্ব লক্ষীকোলায় ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পূর্ব লক্ষীকোলা বাজার প্রাঙ্গণে একদিনব্যাপী বর্ণাঢ্য ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টটি আয়োজন করেছে পূর্ব লক্ষীকোলা যুব সমাজ।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন বিএনপি মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ–তাড়াশ–সলঙ্গা)
আসনের জনাব ভি.পি. আয়নুল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রায়গঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জনাব মোঃ সাইফুল্লাহ ইবনে সাঈদ (সজল)। অনুষ্ঠান সঞ্চালনা করবেন সাবেক ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব মোঃ আব্দুর রাজ্জাক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি জনাব মোঃ জুনায়েদ হোসেন (সবুজ), শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাঃ কে এইচ মুরাদ, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল বগুড়ার মেডিকেল অফিসার ডাঃ মাহমুদুল হক মাহমুদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ফাইনাল খেলাকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা