April 23, 2026, 11:03 am
শিরোনাম :
সিরাজগঞ্জের রায়গঞ্জে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ জন শিক্ষার্থী সিরাজগঞ্জ সহ সারাদেশে এসএসসি পরীক্ষা শুরু সিরাজগঞ্জ মোট ১২ টি কেন্দ্র আছে পরিক্ষা হচ্ছে বরাদ্দ সংকটে গোপালগঞ্জে দিন-রাতজুড়ে লোডশেডিং, ভোগান্তিতে গ্রাহকেরা বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিশেষ অভিযানে অপহৃত ০৩ ভিকটিম উদ্ধার যৌতুকের বলি পলি খানম: ঘরছাড়া মা ও শিশু, ন্যায়বিচার চেয়ে আদালতে মামলা চট্টগ্রাম সিটি কলেজ হামলায় ভিডিও ছবিসহ বিভাগীয় কমিশনার বরাবর স্মারক লিপি খুলনায় নতুন পুলিশ সুপার মো. তাজুল ইসলাম, মাহবুবুর রহমান পিবিআইতে চট্টগ্রামে ছাত্রশিবিরের উপর সন্ত্রাসী হামলায় জড়িতদের গ্রেফতার ও শাস্তি দাবিতে স্বারক লিপি প্রদান জমকালো আয়োজনে “খোলা বার্তা” গণমাধ্যমের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হজের প্রথম ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বগুড়ার সাতমাথায় রমজানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের দাবিতে মানববন্ধন

সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি

বগুড়ার সাতমাথায় রমজানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের দাবিতে মানববন্ধন

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

মহাপবিত্র রমজান মাসে স্কুল-কলেজসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার দাবিতে বগুড়ার সাতমাথা মোড়ে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মুসলিম জনতা অংশগ্রহণ করে।
সমাবেশে বক্তারা বলেন, পবিত্র রমজান মাস তাকওয়া অর্জনের মাস। এই মাসে রোজা পালন, তারাবির নামাজ আদায় ও অন্যান্য ইবাদত-বন্দেগির মাধ্যমে আত্মশুদ্ধি ও নৈতিকতা চর্চার বিশেষ সুযোগ সৃষ্টি হয়। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকায় শিক্ষার্থীরা রোজা রাখা, তারাবির নামাজ পড়া ও দ্বীনি অনুশীলনে যথাযথভাবে অংশ নিতে পারছে না।
বক্তারা আরও দাবি করেন, রমজান মাসে নিয়মিত ক্লাস চালু রাখার মাধ্যমে শিক্ষার্থীদের ওপর অযাচিত চাপ সৃষ্টি করা হচ্ছে, যা তাদের ধর্মীয় অনুভূতি ও নৈতিক শিক্ষার পরিপন্থী। তারা এটিকে মুসলিম শিক্ষার্থীদের ধর্মীয় চর্চা থেকে দূরে সরিয়ে দেওয়ার একটি গভীর ষড়যন্ত্র বলেও মন্তব্য করেন।
সমাবেশে অভিভাবক মুহাম্মদ আনোয়ার হুসাইন বলেন, “শিশু বয়স থেকেই দ্বীনি অনুশীলনের অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি। কিন্তু রমজান মাসে নিয়মিত ক্লাসের কারণে শিক্ষার্থীরা রোজা রাখতে কষ্ট পায় এবং তারাবির নামাজ আদায় করতে পারে না। এতে তারা নৈতিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।”
তিনি আরও বলেন, “বর্তমান তরুণ সমাজে নৈতিক অবক্ষয় স্পষ্ট। এটি রোধ করতে হলে রমজান মাসে দ্বীনি চর্চার পূর্ণ সুযোগ নিশ্চিত করতে হবে।”
সমাবেশ থেকে বক্তারা রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার পাশাপাশি, পূজার ছুটির সময় মুসলিম শিক্ষার্থীদের জন্য ক্লাস চালু রাখার দাবিও জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা