July 30, 2026, 6:03 pm
শিরোনাম :
সিংড়ার চলনবিলে বজ্রপাতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হাতিয়ায় হিন্দু পল্লী চিকিৎসকের দোকানে হামলার অভিযোগ, আটক ৩ ​জলঢাকায় ফুয়েল কার্ড প্রাপ্তি আরও সহজ: শর্ত শিথিল করল উপজেলা প্রশাসন বজ্রপাতে যুবকের মৃত্যু, এলাকায় শোক সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ ৩ জন নিহত, আহত ১ এসএসসি পরীক্ষা চলাকালে হলের চলন্ত ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর মাথায় লামার সরইয়ে বিদ্যুৎ সংকটের কারণে তীব্র গরমে ১৮ শিক্ষার্থীর হিট স্টক কুমিল্লায় এআরও বুলেট বৈরাগী হত্যার প্রতিবাদে ডুমুরিয়ায় মানববন্ধন লোহাগাড়ার বড়হাতিয়ায় ৫০তম জবলে সিরাত মাহফিল সম্পন্ন, ঐতিহ্যের পেছনে বলিখেলার ইতিহাস নেছারাবাদে জন্মগতভাবে বিকলঙ্গ সন্তান ত্যাগে পিতার চাপ, মায়ের দৃঢ় অবস্থান

পিরোজপুর ও ঝালকাঠির সাংবাদিকদের দুই দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন

শাহিন ফকির পিরোজপুর জেলা প্রতিনিধি

পিরোজপুর ও ঝালকাঠির সাংবাদিকদের দুই দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন

‎​পিরোজপুর প্রতিনিধি :

নির্বাচনকালীন সাংবাদিকতায় পেশাদারিত্ব ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পিরোজপুর ও ঝালকাঠি জেলার ৫০ জন সংবাদকর্মীকে নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে ঝালকাঠি সার্কিট হাউস অডিটোরিয়ামে গত ২১ ও ২২ জানুয়ারি এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
‎​
‎​বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহিনের সভাপতিত্বে ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি মো. আক্কাস সিকদারের সঞ্চালনায়
‎ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. কাওছার হোসেন, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম। সমাপনী পর্বে প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ.স.ম মাহামুদুর রহমান পারভেজ।
‎​
‎​আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও পেশাগত দক্ষতা বাড়ানোই ছিল এই প্রশিক্ষণের মূল লক্ষ্য।
‎​নির্বাচনী ব্যবস্থাপনায় সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য।
‎​রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধি।
‎​সংবাদকর্মীদের শারীরিক ও ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণ।
‎​জুলাই অভ্যুত্থান পরবর্তী গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন।
‎​শিকারি সাংবাদিকতা (Predatory Journalism) রোধ।
‎​ভুয়া তথ্য, অপতথ্য ও গুজব মোকাবিলায় তথ্য ও ছবি যাচাই (Fact-check)।
‎​​কর্মশালায় বিভিন্ন সেশনে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও প্রশিক্ষণ প্রদান করেন

‎ দৈনিক আমার দেশ-এর ডেপুটি এডিটর সুলতান মাহমুদ, এনটিভি’র সিনিয়র রিপোর্টার নাইমুল আজিজ সাদেক এবং পিআইবি’র জ্যেষ্ঠ প্রশিক্ষক গোলাম মুর্শেদ।
‎​অংশগ্রহণকারী সাংবাদিকরা এই প্রশিক্ষণকে সময়োপযোগী উল্লেখ করে জানান, এর মাধ্যমে নির্বাচনী সংবাদ সংগ্রহে মাঠপর্যায়ে তাদের কাজের স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত হবে।

‎পিরোজপুর
‎০১৭২৭৭১৯১৮১


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা