June 13, 2026, 5:14 am
শিরোনাম :
সিংড়ার চলনবিলে বজ্রপাতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হাতিয়ায় হিন্দু পল্লী চিকিৎসকের দোকানে হামলার অভিযোগ, আটক ৩ ​জলঢাকায় ফুয়েল কার্ড প্রাপ্তি আরও সহজ: শর্ত শিথিল করল উপজেলা প্রশাসন বজ্রপাতে যুবকের মৃত্যু, এলাকায় শোক সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ ৩ জন নিহত, আহত ১ এসএসসি পরীক্ষা চলাকালে হলের চলন্ত ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর মাথায় লামার সরইয়ে বিদ্যুৎ সংকটের কারণে তীব্র গরমে ১৮ শিক্ষার্থীর হিট স্টক কুমিল্লায় এআরও বুলেট বৈরাগী হত্যার প্রতিবাদে ডুমুরিয়ায় মানববন্ধন লোহাগাড়ার বড়হাতিয়ায় ৫০তম জবলে সিরাত মাহফিল সম্পন্ন, ঐতিহ্যের পেছনে বলিখেলার ইতিহাস নেছারাবাদে জন্মগতভাবে বিকলঙ্গ সন্তান ত্যাগে পিতার চাপ, মায়ের দৃঢ় অবস্থান

গোপালগঞ্জে ঈদুল ফিতরে কারাবন্দিদের জন্য রাজকীয় খাবার, ভিন্নধর্মাবলম্বীদের জন্যও বিশেষ ব্যবস্থা

লুৎফর সিকদার গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গোপালগঞ্জে ঈদুল ফিতরে কারাবন্দিদের জন্য রাজকীয় খাবার, ভিন্নধর্মাবলম্বীদের জন্যও বিশেষ ব্যবস্থা

লুৎফর সিকদার গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গোপালগঞ্জ জেলা কারাগারে বন্দিদের জন্য নেওয়া হয়েছে ব্যতিক্রমী ও হৃদয়স্পর্শী উদ্যোগ। ঈদের আনন্দ থেকে বন্দিদের বঞ্চিত না করতে কারা কর্তৃপক্ষ আয়োজন করেছে রাজকীয় খাবারের, যা ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছে বিভিন্ন মহলে।
কারা সূত্রে জানা গেছে, ঈদের দিন সকালে বন্দিদের জন্য পরিবেশন করা হবে সেমাই, খেজুর, রুটি ও ডিম। আর দুপুরের প্রধান খাবারের তালিকায় থাকছে সুস্বাদু পোলাও, গরুর মাংস, মুরগির রোস্ট, ডাল ও সবজি। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে জর্দা ও বিভিন্ন ধরনের মিষ্টান্ন।
এছাড়া ভিন্নধর্মাবলম্বী বন্দিদের জন্যও রাখা হয়েছে আলাদা ব্যবস্থা। হিন্দু ধর্মাবলম্বী বন্দিদের জন্য পরিবেশন করা হবে খাসির মাংস, যাতে তারা নিজেদের ধর্মীয় অনুভূতির সঙ্গে সামঞ্জস্য রেখে ঈদের দিনটিতে অংশ নিতে পারেন।
গোপালগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ শাহ আলম বলেন, “ঈদ সবার জন্য আনন্দের। বন্দিরাও যেন এই আনন্দ থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই প্রতিবছরের মতো এবারও উন্নতমানের খাবারের ব্যবস্থা করা হয়েছে।”
জেলার মোঃ নাসির উদ্দীন জানান, খাবারের মান ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে বিশেষ নজরদারি রাখা হয়েছে এবং পুরো প্রক্রিয়াটি তদারকি করা হচ্ছে।
ডেপুটি জেলার সুমি ঘোষ বলেন, “বন্দিদের মানসিক স্বস্তি ও মানবিক পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে তাদের মধ্যে ইতিবাচক মনোভাব গড়ে ওঠে।”
এদিকে, ঈদ উপলক্ষে কারাগারে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। অতিরিক্ত প্রহরা, তল্লাশি ও সার্বক্ষণিক নজরদারির মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার চেষ্টা করছে কর্তৃপক্ষ।
সংশ্লিষ্টরা বলছেন, এমন মানবিক উদ্যোগ বন্দিদের মধ্যে নতুন আশা জাগায় এবং সংশোধনের পথে এগিয়ে যেতে সহায়ক ভূমিকা রাখে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা